News Editor
২৪ ডিসেম্বর ২০২২, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খ্রিষ্টান পল্লীতে বড়দিনের উৎসব আমেজ আনন্দ উল্লাস

 দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃদোয়ারাবাজারের ৫ টি উপাশনালয়ে ২৫ ডিসেম্বর খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব‘বড়দিন’পালন করা হচ্ছে।বড়দিনের উৎসব উদযাপন করতে দোয়ারাবাজার উপজেলার ৪টি গ্রামের খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের মাঝে চলছে এখন উৎসবের আমেজ। গীর্জা,বাড়িতে আলোকসজ্জা,গোশালা তৈরী, খ্রিষ্টমার্স ট্রি সাজিয়েছে খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন । স্বজনদের সাথে বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থাকা এ অঞ্চলের কর্মজীবীরা বাড়িতে ছুটে এসেছেন।অতিথিদের আগমনও ঘটেছে তাদের গ্রামে।তথ্য মতে জানাগেছে, দুই হাজার বছর আগে বর্তমানের ফিলিস্তিনের বেথেলহেমের এক গোশালায় মাতা মেরির গর্ভে জন্ম নিয়েছিলেন যিশুখ্রিষ্ট।সেই থেকে প্রতিবছর ২৫ ডিসেম্বর সারাবিশ্বের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা উৎসবের মধ্যদিয়ে পালন করেন যিশুখ্রিষ্টের জন্মদিন বা বড়দিন। যিনি মানুষকে দেখিয়েছিলেন মুক্তি ও কল্যাণের পথ।সেই যিশু খ্রিষ্টের জন্মতিথি ‘বড়দিন’ উদযাপনের জন্য দোয়ারাবাজারের ৪ টি গ্রামের খ্রিষ্টান পল্লীতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গীর্জা-উপাসনলয় গুলো সাজানো হয়েছে নানা রংগের সাজে। এছাড়া বাড়িঘরে আলোকসজ্জা,গোশালা তৈরী, খ্রিষ্টমার্স ট্রি সাজিয়েছেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরা। আল্পনার রঙে গীর্জা ও তাদের বাড়ির আঙিনাও সেজেছে নতুন সাজে।বড়দিনকে ঘিরে অতিথিদের আপ্যায়ন করাতে গৃহিনীরা বাড়িঘর আলোকসজ্জার পাশাপাশি পিঠাপুলির ও আয়োজন করেছেন। তৈরি করছেন বলেন বিভিন্ন প্রকার মিস্টি ও মিস্টি জাতের খাবার। ঝুঁমগাও এলাকার এক গৃহিনী বাসন্তি সাংমা জানান, বড়দিনের আনন্দ ভাগ করে নিতে বিভিন্ন স্থান থেকে আমাদের আত্মীয়-স্বজনরা বাড়িতে এসেছেন। আমরা অতিথিদের জন্য পিঠাপুলি, পায়েশসহ বিভিন্ন খাবার তৈরী করেছি।ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রত্যুষ কুমার সাংমা জানান,বড়দিন উপলক্ষে তাদের প্রত্যেকের ঘরে -ঘরে আনন্দ বিরাজ করছে। তাদের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে নগর কীর্ত্তন,বড়দিনের উপাশনা,কেক কাটা,পিঠা পর্ব, প্রীতিভোজ,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। তারা আশাবাদী প্রশাসন সহ সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতি বছরের ন্যায় এবারও বড়দিনের উৎসব পালন করতে পারবেন।দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা জানান,বড়দিন শান্তিপূর্ণ পরিবেশে পালনের সকল ব্যবস্থা নেয়া হয়েছে। খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ যাতে বড়দিন উদযাপন করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানের ৫ টি গীর্জায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ নিয়োজিত রাখা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST