মানিকগঞ্জে মুন্নু ইন্টাঃ স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ নভেম্বর ২০২৫, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে মুন্নু ইন্টাঃ স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধিঃ

মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী গাড়ি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (৯ নভেম্বর) রাত আটটার দিকে শিবালয় উপজেলার উথলী মোড়ে অবস্থিত সারমানো সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাসটি পার্কিং করে রাখা অবস্থায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় নবগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়।ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বাসটিতে অগ্নিসংযোগের সময় কোনো যাত্রী ছিল না। প্রতিদিন সকাল ৬টার দিকে শিবালয় উপজেলার উথলী মোড় থেকে সদর উপজেলার গিলন্ড পর্যন্ত মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আনা-নেয়া করতো বাসটি।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, স্কুল বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষন করে দুর্বৃত্তদের শনাক্ত এবং গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

৫ম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে চিকিৎসকদের আদর্শ হয়ে থাকবেন ডাঃ গোলাম মূর্তাজা হারুন – চসিক মেয়র 

দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

১০

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

১১

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

১২

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৩

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

১৪

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

১৫

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

১৬

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

১৭

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

১৮

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

১৯

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

২০

Design & Developed by BD IT HOST