ঐক্যবদ্ধতার দেয়াল রচনা করতে প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাব তালাবদ্ধ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ জানুয়ারী ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধতার দেয়াল রচনা করতে প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাব তালাবদ্ধ

নিজস্ব সংবাদদাতা:

ময়মনসিংহ প্রেসক্লাবের তথাকথিত প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে প্রেসক্লাবে তালা ঝুলিয়ে প্রতীকী ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন কর্মরত সাংবাদিকরা।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে নগরীর ৪৭ কাচারি রোডে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে দীর্ঘ আলোচনা ও মতবিনিময় করেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য ময়মনসিংহ প্রেসক্লাবের বিতর্কিত ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ প্রতীকী কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী রাত আনুমানিক ১০টায় সাংবাদিকরা ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়ে নির্বাচন বন্ধের দাবিতে প্রেসক্লাবের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

সাংবাদিকরা জানান, নির্বাচন বাতিল কিংবা স্থগিত করার দাবিতে প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসককে একাধিকবার আহ্বান জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির সদস্য সচিব শিবলী সাদিক খান প্রেস ব্রিফিংয়ে বলেন, আজ রাতের মধ্যেই প্রহসনের নির্বাচন স্থগিত করতে হবে। জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, অতীতের মতো এবারও শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাধানে উদ্যোগী ভূমিকা পালন করুন।

তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে বিভাজন ভুলে দ্রুততম সময়ে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র ও জাতি গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার বিকল্প নেই বলে উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক জহর লাল দে, মো. আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জ্বল, গোলাম কিবরিয়া পলাশ, সজিব রাজভর বিপিন, সুমন ভট্টাচার্য্য, এ.জি. জাফর গিফারী, সাদেকুর রহমান, রোকসানা আক্তার, তাসলিমা রত্না, এসকে মিজান, জামাল উদ্দিন, শিউলি রেখা, মোমেনা আক্তার, সেলিম সাজ্জাদ, মাখছুদুল হুদা, মো. আবু হান্নান সরকারসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST