পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে মান্দায় অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে মান্দায় অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার,নওগাঁঃ

নওগাঁ জেলা পুলিশ-এর মাদক ও সাইবারবিরোধী তৎপরতার অংশ হিসেবে মান্দা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে এক অনলাইন জুয়ার বৃহৎ এজেন্টকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

জানা গেছে, কয়েকদিন আগে মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নিকট তথ্য আসে যে, মান্দা থানার কানার মোড়ে মুসফিকুর রহমান ওরফে মৌসুম (৩০) নামের এক ব্যক্তি তার মুদি দোকানে বসে অনলাইনে জুয়ার কার্যক্রম পরিচালনা করছেন। তিনি স্থানীয় তরুণদের জুয়া খেলায় উৎসাহিত করতেন এবং উঠতি বয়সের কিশোরদের অনলাইন জুয়ার জন্য অ্যাকাউন্ট খুলে দিতেন বলে অভিযোগ পাওয়া যায়।

এর প্রেক্ষিতে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী ডিবি সদস্যরা তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে একটি বিশেষ টিম গঠন করে অভিযান পরিচালনা করে।

গত ২ মার্চ ২০২৬ রাত ৯টার দিকে কানার মোড়ে অভিযান চালিয়ে ডিবি সদস্যরা মুসফিকুর রহমানকে তার দোকানে বসে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনার সময় হাতেনাতে আটক করেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যায়। এসব অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা ও আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে বলে জানায় পুলিশ। এছাড়াও অন্যদের নামে অ্যাকাউন্ট খোলার তথ্যও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মুসফিকুর রহমান মান্দার একটি স্থানীয় কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। এ সুযোগকে কাজে লাগিয়ে তিনি কিশোর ও তরুণদের সহজেই জুয়ার সঙ্গে সম্পৃক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মান্দা থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার অনলাইন জুয়া বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। নওগাঁ জেলা পুলিশ অনলাইন জুয়ার এজেন্টদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST