আজ পহেলা বৈশাখ - ১৪৩৩ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ এপ্রিল ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ পহেলা বৈশাখ – ১৪৩৩

এস এম ফিরোজ আহামেদঃ

“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।” অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি সব ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় আবার এলো নতুন বছর।আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ। ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিন। নতুন বছর আবাহনে মঙ্গলবার এক সর্বজনীন প্রাণের উৎসবে মেতে উঠবে জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে বাংলাদেশর সব মানুষ।

বর্ষবরণ উৎসব উদ্‌যাপনের লক্ষ্যে আজ দেশব্যাপী নানামাত্রিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর একটি স্বস্তিকর গণতান্ত্রিক পরিবেশে এবার নতুন বছরকে বরণ করা হবে। যদিও বৈশিকভাবে দেশে-দেশে যুদ্ধ পরিস্থিতির কারণে একটি অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে।

এ অবস্থায় শান্তির বার্তা নিয়ে আসছে বাংলা নতুন বছর।কেবল বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী বাঙালিরা যে যেখানে আছেন সবাই এই উৎসব উদযাপন করবেন। একই সঙ্গে পার্বত্য জনপদের বিভিন্ন জাতি-গোষ্ঠীর মানুষ নিজ নিজ ঐতিহ্যবাহী রীতিতে বর্ষবরণ উৎসব উদযাপন করবে।

পহেলা বৈশাখ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

উৎসব ও নতুন জীবনের প্রতীক হিসেবে উদযাপিত হয় পহেলা নববর্ষ। এক সময় নববর্ষ উদযাপিত হতো ঋতুধর্মী লোকজ উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতুনির্ভর। বাংলা পিডিয়ার তথ্য অনুসারে, কৃষিকাজের সুবিধার্থেই মুগল সম্রাট বাদশা আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর করেন তার সিংহাসন-আরোহণের সময় থেকে (৫ নভেম্বর ১৫৫৬)। হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়। নতুন সনটি প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।

বাদশা আকবরের সময় বাংলার কৃষকরা চৈত্রমাসের শেষদিন পর্যন্ত জমিদার,তালুকদার এবং অন্যান্য ভূ-স্বামীরা খাজনা পরিশোধ করত। পরদিন নববর্ষে ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতেন। এ উপলক্ষে তখন মেলা এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো।

এক পর্যায়ে বাংলা নববর্ষের মূল উৎসব হয়ে ওঠে হালখাতা। গ্রামে-গঞ্জে-নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরানো হিসাব-নিকাশ সম্পন্ন করে হিসাবের নতুন খাতা খুলতেন। এ উপলক্ষে নতুন-পুরাতন খদ্দেরদের মিষ্টিমুখ করানো হয়। গ্রামের সাধারণ মানুষ এ দিনে বাড়িঘর পরিষ্কার রাখে, ব্যবহার্য সামগ্রী ধোয়ামোছা করে করেন। ভালো খাওয়া, নতুন পোশাক পরার রীতিও চালু রয়েছে। নববর্ষের শুভেচ্ছা বিনিময় সামাজিক বন্ধনের একটি অংশ হয়ে উঠেছে।

নববর্ষকে উৎসবমুখর করে তোলে বৈশাখী মেলা। লোকশিল্পজাত নানা পণ্য সামগ্রী মেলায় পাওয়া যায়। এছাড়া বিভিন্ন লোকজ খাদ্যদ্রব্য যেমন: চিড়া, মুড়ি, খৈ, বাতাসা, বিভিন্ন প্রকার মিষ্টি প্রভৃতির বৈচিত্র্যময় সমারোহ থাকে এসব মেলায়। লোক গানসহ বিনোদনেরও আয়োজন থাকে। পহেলা বৈশাখে দৈনিক অভিযোগ বার্তা’র পরিবারের পক্ষ থেকে দেশের সকল মানুষ কে শুভেচ্ছা এবং পএিকার সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের জন্য শুভকামনা জানানো হয়েছে।

লেখক- এস এম ফিরোজ আহামেদ- প্রকাশক, দৈনিক অভিযোগ বার্তা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১০

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১১

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১২

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৩

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

১৪

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১৫

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১৬

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১৮

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১৯

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

২০

Design & Developed by BD IT HOST