প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বানেশ্বরে বিক্ষোভ মিছিল,সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২২ মে ২০২৩, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বানেশ্বরে বিক্ষোভ মিছিল,সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ

রাজশাহী ব্যুরো:

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী সহ পুঠিয়া,পবা উপজেলার বিভিন্ন শাখার আওয়ামীলীগ নেতাকর্মীরা।

সোমবার (২২ মে) বিকাল ৪ টায় বানেশ্বর সরকারি কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়। পরে রাজশাহী-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে বানেশ্বর ট্রাফিক মোড়ে এসে সংক্ষিপ্ত এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ আবু সাইদ চাঁদের কুশপুত্তলিকা দাহ করে নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও আবু সাইদ চাঁদের সুষ্ঠু ও কঠোর বিচার দাবি করেন।

রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকারে সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (পুঠিয়া-দূর্গাপুর) আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম একরামুল হক, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি.এম.হিরা বাচ্চু, পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, কৃষক লীগের সভাপতি রাজিবুল হক রাজিব, বানেশ্বর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলীউজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দুর্গাপুুরের জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান বানেশ্বর ইউনিয়নয যুবলীগের সভাপতি মানজুর রহমান, বানেশ্বর কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সহ প্রমূখ।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আসামি করে মামলা হয়েছে।

সোমবার (২২ মে) দুপুর ১২টার দিকে আবুল কালাম আজাদ নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা পুঠিয়া থানায় মামলাটি করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজিবুল ইসলাম জানান, আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে। মামলায় শুধুমাত্র একজনকে আসামি করা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

উল্লেখ্য, গত শুক্রবার সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১০

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১১

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১২

হালদার সাত কিলোমিটার খনন

১৩

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৪

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৬

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৭

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৮

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৯

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

২০

Design & Developed by BD IT HOST