কুষ্টিয়ায় জুয়ায় ব্যবহৃত ৬৩টি ক্যারামবোর্ড'সহ ৫ জুয়ারী আটক - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২৩ মে ২০২৩, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় জুয়ায় ব্যবহৃত ৬৩টি ক্যারামবোর্ড’সহ ৫ জুয়ারী আটক

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশে জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী। জেলা জুড়ে বিভিন্ন স্পটে জুয়ার আসর উচ্ছেদে কঠোর অবস্থানে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেয়েছে। কুষ্টিয়া সদর থানা, কুমারখালী থানা, খোকসা থানা, দৌলতপুর থানা, ভেড়ামারা থানা ও ইবি থানা’সহ বিভিন্ন স্পট থেকে জুয়ায় ব্যবহৃত ক্যারামবোর্ড জব্দ করতে শুরু করেছে পুলিশ।

(২৩ মে-২৩) মঙ্গলবার কুমারখালী থেকে ৩৫ টি কুষ্টিয়া সদর থেকে ১৩ টি, ও ডিবি পুলিশ ১৫ টি জুয়ায় ব্যবহৃত ক্যারামবোর্ড জব্দ করেছে । সাথে ৫ জুয়ারীকে আটক করেছে পুলিশ। জুয়ায় ব্যবহৃত ১০৯৫ টাকা জব্দ করেছে পুলিশ। সাথে তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে মামলা। আইপিএল খেলায় বিট ধরা ওনলাইন জুয়া খেলা ও অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে তৎপর রয়েছে কুষ্টিয়া পুলিশ। সেই সাথে সন্ধ্যার পরে চায়ের দোকানে অযথা সময় নষ্ট ও আড্ডা বন্ধের নির্দেশ দিয়েছেন কুষ্টিয়া পুলিশ সুপার। সারাদিন কাজ করে বাইরে ঘোরাঘুরি না করে পরিবারের সাথে সময় দেওয়ার আহবান জানান তিনি।

কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম বলেন, কুষ্টিয়ায় ইদানিং জুয়ার তৎপরতা বেড়েছে যার ফলে পরিবারে অশান্তি, সমাজে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। তাই কুষ্টিয়াবাসীকে বলব কোথাও কোনো রকম জুয়া ও অসামাজিক কার্যক্রম চোখে পড়লে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। পুলিশ আপনাদের পরিচয় গোপন রেখে আপনাদের জন্য কাজ করবে। কুষ্টিয়া জেলা জুড়ে আমরা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আপনাদের একটি সঠিক তথ্যে সমাজে আনতে পারে শান্তি। কমে যেতে পারে বিশৃঙ্খলা। তাই আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের এই অভিযানকে কুষ্টিয়ার সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছে। কুষ্টিয়ার সচেতন মহলের সাথে কথা হলে তারা বলেন পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে তিনি একটি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

কুষ্টিয়ায় এই জুয়ার কারণে অনেক পরিবার আজ নিঃস্ব হয়ে গিয়েছে। সন্ধ্যা হলেই বিভিন্ন স্পটে জুয়া শুরু হতো সেটা এখন বন্ধ হয়ে যাবে। সমাজে শান্তি ও পরিবারে অশান্তিও কমে যাবে। এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

১০

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

১১

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১২

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

১৩

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

১৪

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১৬

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১৭

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১৮

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৯

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

২০

Design & Developed by BD IT HOST