
মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম:আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ। শনিবার শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত মেগা ফাইনালে সন্দ্বীপ ক্রিকেট একাডেমিকে ৪ উইকেটে পরাজিত করে শিরোপা ঘরে তোলে দলটি।টসে জিতে প্রথমে ব্যাট করে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ১৮.৩ ওভারে ১৩৯ রান সংগ্রহ করে। জবাবে ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ ১৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে জয় নিশ্চিত করে। দলের পক্ষে আবদুল্লাহ জিসান ৪৪, তুহিন ৪৩ ও সাজ্জাদ হোসাইন অপরাজিত ৩০ রান করেন।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।প্রধান অতিথি বিজয়ী ও বিজিত উভয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে দূরে রেখে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের আয়োজন আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন ইসহাক কাদের চৌধুরী একাদশের আবদুল্লাহ জিসান (২৩৯ রান), সেরা বোলার সাজ্জাদ হোসাইন (১২ উইকেট) এবং ফাইনালের ম্যান অব দ্য ম্যাচও হন সাজ্জাদ। চ্যাম্পিয়ন দলকে ২ লাখ এবং রানার্সআপ দলকে ১ লাখ টাকা প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়।এদিকে খেলা শেষে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক কনসার্ট। এতে জয়শ্রী, সিটি অব নাইট, ওয়ারিয়র্স ও জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ সংগীত পরিবেশন করে। পুরো আয়োজন ঘিরে শহীদ শাহজাহান মাঠ পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST