১২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে মূল আসামীদের গ্রেপ্তার করল নড়াইল জেলা পুলিশ  - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৩ জানুয়ারী ২০২৩, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে মূল আসামীদের গ্রেপ্তার করল নড়াইল জেলা পুলিশ 

নড়াইল কালিয়া উপজেলার কালডাংগা গ্রামের ইয়াছিন মোল্যা (২২) নামের এক রাজমিস্ত্রিকে হত্যার ঘটনা ঘটেছে। নিখোঁজ ইয়াছিনের মৃতদেহ উদ্ধারের মাত্র ১২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামী ও তার প্রধান সহযোগিকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ।

 

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু ও মৃতের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল সদর উপজেলার চাঁদপুর গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে হোসাইন মোল্যা ওরফে হামজা (২০) এবং একই গ্রামের মফিজ খাঁনের ছেলে হাসিব খাঁন (২০)।

 

গত ১৬/০১/২০২৩খ্রি: তারিখ রাতে মৃত ইয়াছিন বন্ধুদের সাথে নড়াইল সদর থানাধীন হিজলডাঙ্গা গ্রামে মেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে নিজের মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ সদর উপজেলার ভওয়াখালি গ্রামস্থ তার বর্তমান ভাড়া বাড়ি থেকে বের হয়। ঐ দিন রাতে ইয়াছিন বাড়িতে ফিরে না আসায় তার বোন ১৮/০১/২০২৩ খ্রি: তারিখ নড়াইল সদর থানায় একটি নিখোঁজ জায়েরী করেন। উক্ত নিখোঁজ ডায়েরীর প্রেক্ষিতে ইং-২২/০১/২০২৩ তারিখ দুপুরে ইয়াছিন মোল্যার লাশ উদ্ধার করে পুলিশ।

 

লাশ উদ্ধারের সংবাদ প্রাপ্তির সাথে সাথে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনায় জড়িত প্রকৃত আসামীদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় নড়াইল জেলা পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামীদ্বয়কে গ্রেপ্তার করে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় হত্যাকাণ্ডের সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১০

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

১১

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

১২

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১৪

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১৫

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১৬

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৭

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

১৮

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

১৯

উপরের রুমে না গেলে বদলি’: কুমিল্লার সরকারি নারী কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST