admin
৩ এপ্রিল ২০২৪, ৩:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৫ নং সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নিউজ ডেক্সঃ চাল বিতরণে অনিয়ম ও সরকারি কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও হুমকি প্রদান এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে আক্রমণ করে নির্বাচনী মালামাল ছিনিয়ে নিয়ে রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৫নং সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ্ উদ্দিন রুবেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল ১ এপ্রিল সোমবার বিকেলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের ইউপি শাখা ১ সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে জানা গেছে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী জেলা প্রশাসক, ময়মনসিংহ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন; যেহেতু, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলাধীন ৫নং সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সালাহ উদ্দিন রুবেলের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে; সেহেতু, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলাধীন ৫নং সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সালাহ্ উদ্দিন রুবেল কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(ঘ)(ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।এবিষয়ে জানতে চাইলে হাসতে হাসতে ইউপি চেয়ারম্যান সালাহ্ উদ্দিন রুবেল প্রতিবেদককে বলেন, আমি এ বেপারে আইনানুগ ব্যবস্থা নিব। উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয় ইউপি শাখা ১ থেকে ইউপি চেয়ারম্যান সালাহ্ উদ্দিন রুবেলের সাময়িক বরখাস্তের চিটি গতকাল বিকেলে হাতে পেয়েছি। আমি রাষ্ট্রের আইন অনুযায়ী ব্যবস্থা নেব।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

১

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

২

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৩

বিয়ের এক বছরেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই, যৌতুক দাবির অভিযোগ

৪

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৫

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৬

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

৭

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

৮

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

৯

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১০

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১১

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১২

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৩

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৪

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৫

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৬

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১৭

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১৮

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১৯

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST