নিউজ এডিটর
২৬ অগাস্ট ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অপারেশনের ভয়ে ৯ তলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু

সিলেট প্রতিনিধিঃ সিলেট নগরীর মিরবক্সটুলায় সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশনের জন্য ভর্তি হওয়া রোগী ৯ম তলা থেকে লাফ দিয়ে মারা গেছেন। গতকাল (২৫ আগস্ট) তার মূত্রথলির অপারেশন হওয়ার কথা ছিল। তার নাম ফয়েজ আহমদ (৩০)। সিলেটের কানাইঘাট উপজেলা থেকে অপারেশন করাতে এই হাসপাতালে এসে ভর্তি হয়। আগের দিন (রোববার দিবাগত) রাত দেড়টার দিকে হঠাৎ কেবিন থেকে ভয় পেয়ে ফয়েজ বেরিয়ে গিয়ে হাসপাতালের পেছনের সিঁড়ি দিয়ে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে আইসিউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম মনিরুল ইসলাম #আমারদেশ কে জানান, ফয়েজ আহমদ মানসিক রোগী ছিল। তিনি যখন লাফ দেয় তখন তার স্ত্রীও দৌড়ে গিয়ে ঠেকাতে পারেননি। লাফ দিয়ে গুরুতর আহত হলে আমরা তাকে আইসিউতে এনে চিকিৎসা দিয়েছি। কিন্তু রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে পরিবারের লোকজন তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। এদিকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অপারেশনের ভয়ে রোববার রাতে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দিয়ে ফয়েজ আহমেদ নামের একজন রোগী আহত হন। পরে হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১১

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১২

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৪

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৫

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১৭

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৮

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৯

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST