admin
২১ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ থেকে মিলছে আইফোন ১৬ সিরিজ

নিউজ ডেক্সঃ প্রতিবছরের মতো বাজারে নতুন ফোন এনেছে আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপল। শুক্রবার (২০ সেপ্টেম্বর) তাদের আইফোন ১৬ সিরিজের ফোনগুলো বাজারে নিয়ে এসেছে। আর তা কিনতে ভারতের শপিংমল গুলোতে লাইন লেগেছে আইফোন ক্রেতাদের। এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অবস্থিত অ্যাপল পার্কে ‘ইটস গ্লো টাইম’ নামের এক বিশেষ অনুষ্ঠানে নতুন পণ্য প্রকাশ করে অ্যাপল। পাশাপাশি অ্যাপল ওয়াচ সিরিজ ১০, অ্যাপল এয়ারপড ৪ সহ বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ হয়। এদিকে এদিন অ্যাপল, আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮, টিভিওস ১৮, ওয়াটওএস ১১, ভিশনওএস ২ এবং ম্যাকওএস সিক্রুইয়া সফটওয়্যারের নতুন ভার্সন উন্মোচনের তারিখ ঘোষণা করা হয়। আইফোনের প্রত্যেক সিরিজের মতো এই সিরিজেও মোট ৪টি মডেল থাকবে। সেগুলো হলো- আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স। প্রতিবারের মতো আপগ্রেড হচ্ছে প্রসেসরও। উল্লেখ্য, আইফোন ১৬ ও ১৬ প্লাসে থাকবে বায়োনিক এ১৮ চিপ আর ১৬ প্রো, ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ ১৮ প্রো। সময়ের সঙ্গে তাল মিলিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ চারটি মডেলে থাকবে অ্যাপেল ইন্টেলিজেন্স। ব্যাটারির ক্ষমতা সামান্য বাড়ছে। সঙ্গে প্রো মডেল দু’টিতে ৪০ ওয়াটের চার্জিং সাপোর্ট, ২০ ওয়াটের ম্যাগসেফ চার্জিং তো থাকছেই। আরও উল্লেখ্য, নন প্রো মডেলে থাকছে যথাক্রমে ২৭ ওয়াট আর ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট। তবে সবচেয়ে বড় চমক হল, এই নতুন সিরিজের চারটি মডেলেই থাকছে ‘ক্যাপচার’ বোতাম। অর্থাৎ ফোনের লক না খুলেও, শুধু এই বোতাম টিপেই খুব সহজে ক্যামেরা খুলে ছবি তোলা যাবে। অ্যাপল আইফোন ছাড়াও এই ইভেন্টে ওয়াচ আল্ট্রা ৩ এর সাথে ওয়াচ সিরিজ ১০ লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও সংস্থাটি একটি সাশ্রয়ী মূল্যের তৃতীয় প্রজন্মের অ্যাপল ওয়াচ এসই নিয়ে আসতে পারে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১০

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১১

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১২

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৩

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৪

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৫

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৭

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৮

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১৯

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

২০

Design & Developed by BD IT HOST