নিউজ এডিটর
৩ ডিসেম্বর ২০২৫, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজ শুরু হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা

নিজস্ব প্রতিনিধিঃ সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ (৩ ডিসেম্বর)। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন এই ব্যাংকটির উদ্বোধন করবেন। আগামী সপ্তাহ থেকেই একীভূত হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকদের দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “সরকারি মালিকানায় একটি ইসলামী ব্যাংক চালু হওয়া জাতির জন্য ইতিবাচক খবর। ব্যাংকটি সঠিকভাবে পরিচালনার জন্য একটি টেকনিক্যাল টিম কাজ করছে। এছাড়া আমাদের প্রধান লক্ষ্য আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করা। সম্মিলিত ইসলামী ব্যাংক জাতির আস্থার প্রতীক হয়ে উঠবে।”তিনি রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে প্রতিষ্ঠিত নতুন প্রধান কার্যালয়ও পরিদর্শন করেছেন। জানা গেছে, শিগগিরই ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভার পরই ব্যাংকটির আনুষ্ঠানিক কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু হবে। গত রোববার গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বিশেষ পর্ষদ সভায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। পরদিন সোমবার এটি তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করা হয় এবং রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসেও নিবন্ধন সম্পন্ন হয়। সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংক—এক্সিম ব্যাংক,সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—একীভূত হয়েই গড়ে উঠেছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। অমানতকারীদের বিষয়ে শিগগিরই একটি বিশেষ স্কিম ঘোষণা করা হবে। এতে আমানত উত্তোলনের ধাপ,পদ্ধতি ও মুনাফার হার সম্পর্কে বিস্তারিত উল্লেখ থাকবে। প্রথম পর্যায়ে আমানত বীমা তহবিল থেকে প্রতিটি গ্রাহককে দুই লাখ টাকা পর্যন্ত ফিরিয়ে দেওয়া হবে। অবশিষ্ট টাকা ধাপে ধাপে উত্তোলনের সুযোগ থাকবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা ইতোমধ্যে চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেট থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ব্যাংকের অনুকূলে ছাড় করেছে। বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার হিসেবে। ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা। সরকার বিভিন্ন সরকারি তহবিল নতুন এই ব্যাংকে রাখবে। সাধারণ আমানতকারীদের আকৃষ্ট করতে আকর্ষণীয় মুনাফার হার ঘোষণা করা হবে।সকল ঋণ আদায়,ঝুঁকি ব্যবস্থাপনা ও তারল্য বৃদ্ধির জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১১

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৩

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৪

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৫

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৬

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৭

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৮

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৯

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

২০

Design & Developed by BD IT HOST