admin
১৫ ডিসেম্বর ২০২২, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“রাবড়ি গ্রাম ট্যুর” কলকাতা

শীতকাল এলেই মনটা কেমন যেন উড়ু উড়ু করে ! সে যতই কলকাতায় জয়নগরের অর্জিনাল মোয়া না খেতে পায় তবুও মন বলে শীতে মুখ মিষ্টি আলাদা করে করতেই হয়; আমাদের শহরের শীত কোনকালেই তাড়াতাড়ি পড়ে না আর আমিও বেশি অপেক্ষা করতে পছন্দ করি না; তাই শীত একটু গায়ে লেগেছে কি না… দৌড় লাগালাম মিষ্টি মুখ করতে; তবে একা যেতে পছন্দ করি না আমি; চললাম বন্ধু বান্ধব মিলে; আজ সেই মিষ্টি মুখ করার কিছু গল্প রইল। কিভাবে যাবেন? কলকাতা থেকে বাসে, লোকাল ট্রেনে অথবা নিজেদের গাড়িতে খুব সহজেই যাওয়া যায়; নিজেদের গাড়িতে গেলে ডানকুনি – মশাট রাস্তা ধরে যাবেন; মশাট মোড় থেকে বাঁ দিকে গেলে আঁইয়া গাংপুর; বাসে গেলে দক্ষিণেশ্বর থেকে ২৬সি বাসে একদম আঁইয়া ষষ্ঠিলতায় নামতে পারবেন; বা ২৬ নং বাসে গেলে আঁইয়া পাঁচমাথায় নেমে হেঁটে ১০মিনিট; আর ট্রেনে এলে হাওড়া থেকে ডানকুনি স্টেশনে এসে বাস (২৬,২৬সি) ধরে বা টোটো করে সরাসরি এখানে আসতে পারেন। খাবেন নাকি দেখবেন? এই গ্রামে অনেক আগে থেকেই গোয়ালা ছিল; অনেকের নিজস্ব মিষ্টির দোকান বা কেউ কেউ মিষ্টির দোকানের কর্মচারি ছিলেন বলে উনারা বললেন; বর্তমানে প্রায় ২৫টা পরিবার রাবড়ি তৈরির সাথে যুক্ত; ফলে এখানে এলে নিজের চোখে রাবড়ি তৈরি দেখতে পারবেন; একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হলে ৬০ থেকে ৭৫মিনিট অপেক্ষা করতে হবে; দেখতে দেখতে তো খাওয়া চলতেই পারে; ফলে একদম তাজা রাবড়ি নিয়ে নিন; উনারা ১০০ গ্রামের ছোট্ট কাপে দেবে; মিষ্টি বা মিষ্টি ছাড়া সবরকম খেয়েই দেখতে পারেন; আর সাথে পাবেন সরভাজা; তবে সরভাজা তৈরি দেখতে পাওয়া সময়ের ব্যাপার; যেহেতু এটা তৈরি অনেক সময় সাপেক্ষ ফলে সাধারণত দেখতে পাওয়া যায় না; খেতে খেতে পছন্দমত বাড়ির জন্য প্যাক করে নিতে ভুলবেন না যেন। শুধুই রাবড়ি পাবেন এখানে যাওয়া শুধুই রাবড়ি খাওয়ার জন্য এবং অবশ্যই দেখার জন্য; কলকাতার অনেক দোকানে যদিও রাবড়ি তৈরি দেখেছি তবুও এই গ্রামে এসে এক টানা তৈরি দেখা বা বিভিন্ন বাড়ি ঘুরে ঘুরে দেখার একটা আলাদা অভিজ্ঞতা তো আছেই; এখানে গরুর দুধ (যদিও মোষের দুধ থেকেও হয়) থেকে তৈরি বিভিন্ন রকমের রাবড়ি পাবেনঃ সাধারণ মিষ্টিযুক্ত রাবড়ি – ৩০০টাকা/কেজি,হালকা মিষ্টিযুক্ত রাবড়ি – ৩৫০টাকা/কেজি,মিষ্টিছাড়া রাবড়ি – ৪০০টাকা/কেজি গুড়ের রাবড়ি – ৩৫০-৪০০টাকা/কেজি, সরভাজা – ১০-১২/পিস এছাড়াও বাড়িতে পাতা গাওয়া ঘি পাবেন ৭০০ থেকে ১০০০টাকা কেজি দরে। ★কতটা সময় ব্যায় হবে★ কলকাতা থেকে আমরা ট্রেনে গিয়েছিলাম; ট্রেনে ২৫মিনিট এবং বাসে আধ ঘন্টা মত সময় লাগবে; তবে ২৬ বা ২৬সি বাসের সংখ্যা খুবই কম; গ্রামে ঢুকে এ বাড়ি থেকে ও বাড়ি ঘুরে ঘুরে দেখতে বেশ সময় লাগবে; আমরা শুধু গেলাম খেলাম না করে অনেকটা সময় কাটিয়ে থাকি এইরকম ঘোরাগুলোই; যারা তৈরি করছেন তাদের কথা, কিভাবে শুরু করলেন বা রোজকার যাপনের কথা… প্রায় ৪ ঘন্টা সময় ছিলাম ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST