News Editor
৪ জুন ২০২৩, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দনি রাজিয়া বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বারা এক ছাত্রীকে লাঞ্ছিত ! প্রকাশ করলে টিসি’র হুমকি।

রাজবাড়ী প্রতিনিধি। রাজবাড়ী জেলা সদরের চন্দনী ইউনিয়নের রাজিয়া বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম হিরু কতৃক একই স্কুলের ৮ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে শীলতা হানির চেষ্টা ও এ ঘটনা প্রাকাশ করলে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়ে বেড় করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। উক্ত উত্থাপিত অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। সরেজমিনে জানাযায়, গত ২৫ শে মে-২৩ বৃহস্পতিবার জেলাধীন চন্দনী রাজিয়া বেগম উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ৭ম পিরিয়ডের সময় আসরাফ হোসেন নামে এক শিক্ষক ভিক্টিম ছাত্রীর হাত লক্ষ করে বেত দ্বারা স্ব-জোরে আঘাত করেন। আঘাতে ছাত্রীর হাত ব্যথায় চিৎকার করে এবং ফুলে যায়৷ উক্ত বিষয় নিয়ে ছাত্রী প্রধান শিক্ষকের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ নিয়ে যায়। অভিযোগ শুনার পর প্রধান শিক্ষক ছাত্রীকে কাছে আসতে বলেন ও আঘাতের স্থান দেখতে চান। পরবর্তী ভিক্টিম ছাত্রীর আঘাতের স্থানে হাত বুলাতে বুলাতে সুযোগ বুঝে গায়ে হাত দেন। প্রধান শিক্ষক হিরু’র হাত থেকে ঝাটকা দিয়ে ছুটে বাহিরে বেড় হয়ে যান ভুক্তভোগী ছাত্রী কাঁদতে কাঁদতে । ভুক্তভোগী ছাত্রী তার পরিবারের কাছে জানালে, পরিবার সামাজিক লাজ-লজ্জার ভয়ে চুপ থাকেন। কিন্তু, একই শ্রেণী কক্ষে পড়ুয়া ছাত্রীরা এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে ভুক্তভোগী ছাত্রী সহ সবাইকে অফিস কক্ষে আটকে পরিক্ষায় ফেল করিয়ে দেওয়াসহ, ভুক্তভোগী ছাত্রীকে টিসির মাধ্যমে বহিষ্কারের ভয়ভীতি প্রদর্শন করেন। যার ভিডিও চিত্র সহ একাধিক ভুক্তভোগী ছাত্রী ও স্কুলের স্টাফদের সাথে নানা অপকর্মের বিষয়ে ভিডিও বক্তব্য এই প্রতিবেদকের নিকট সংরক্ষিত রয়েছে। ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে ভুল শিকার পূর্বক ক্ষমা চাইতে গেলে উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করার বিষয়ে জানান ভুক্তভোগী ছাত্রীর বাবা ও মা। ভুক্তভোগী ছাত্রী বৃষ্টি জানায়, আমাকে আশরাফ স্যার বেত দিয়ে প্রচন্ড বেগে বাড়ি মারে। এ বিষয়ে প্রধান শিক্ষকের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করলে তিনি আঘাতের স্থান দেখতে চেয়ে কাছে ডেকে আমার গায়ে হাত দেয়। তখন আমার সঙ্গে আশা ও হাফসা ২ জন বান্ধবী উপস্থিত ছিল। আমি তখন ঝারা দিয়ে ছুটে গিয়ে স্কুল হতে বাড়ি চলে যাই ও আমার মাকে জানাই। একজন শিক্ষক পিতা সমতূল্য। সে প্রধান শিক্ষক হয়ে, রক্ষক হয়ে ভক্ষক। আমি সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যেন ওনার নজীর বিহীন শাস্তি হয়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পূর্বে একাধিক ছাত্রীকে যৌন লাঞ্চিত করার বিষয়েও অভিযোগ রয়েছে। রিমা নামক এক ছাত্রীকে নিয়ে স্থানীয় শালিসে সমাধান হয়। পূর্বে একাধিক ছাত্রীর সঙ্গে যৌন হয়রানি সহ ছাত্রীকে বিবাহ করার নজির রয়েছে। আয়াকে যৌন লাঞ্ছিত করা সহ প্রতিষ্ঠানের নানা অনিয়ম সহ অর্ধ শতাধিক অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক হিরুর বিরুদ্ধে। অনেকে লাজলজ্জার ভয়ে চেপে গেছেন। রাজিয়া বেগম উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী নাম প্রকাশ না করা সত্যে ভিডিও বক্তব্যে বলেন, এই প্রধান শিক্ষক হিরু পরিক্ষার সময় ছাত্রীদের পাছা লক্ষ করে থাপ্পড় দিয়ে বলেন, দেখলাম নকল আছে কিনা। আবার নিতম্বের উপরে কোমরে আঙুল দিয়ে খোঁচা দিয়ে বলে পরিক্ষা কেমন হচ্ছে?. পিতা মাতার পর শিক্ষক। তিনি যদি এরকম করে তাহলে আমরা যাবো কোথায়? আমরা এর দৃষ্টান্ত মূলক বিচার চাই। একই স্কুলের স্টাফ বলেন, স্যার খুব ভালো মানুষ! কিন্তু, তার হাত পায়ের দোষ। যেখানে সেখানে চলে যায়। এর মতো চরিত্র হীন শিক্ষক জাতির কলঙ্ক। এ বিষয়ে প্রধান শিক্ষকের বক্তব্যের জন্য, ৪ঠা জুন-২৩, ৩টা ৫৫ মিনিট হতে ৪ টা ৩১ মিনিট পর্যন্ত একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

২

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৩

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৪

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৫

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৬

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৭

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৮

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৯

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১০

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১২

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৩

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৫

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৭

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৮

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৯

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২০

Design & Developed by BD IT HOST