নিউজ এডিটর
১৮ ডিসেম্বর ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রেন থামল নারীর ইশারায় উঠলেন দৌড়ে

নিউজ ডেস্কঃ আজ দুপুর ১টা ৫৫ মিনিটে চট্টগ্রামগামী ৪ ডাউন কর্ণফুলী এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ি স্টেশন ছেড়ে যায়। স্টেশন ত্যাগের প্রায় ১০০ গজ পর হঠাৎ থেমে যায় ট্রেনটি। কিছুক্ষণ পর দেখা যায়, দুজন নারী দৌড়ে এসে ট্রেনের সামনের দিকের একটি বগিতে উঠছেন। পরে ট্রেনটি আবার যাত্রা শুরু করে। পুরো ঘটনাটি এক মিনিটের মতো অনির্ধারিত যাত্রাবিরতির সৃষ্টি করে। ট্রেনের ‘ঙ’ বগিতে ওঠা ওই দুই নারী মা–মেয়ে। তারা কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নেমতাবাদ গ্রামের বাসিন্দা। মেয়েকে চিকিৎসকের কাছে দেখাতে কুমিল্লা যাচ্ছিলেন তারা। মাঝবয়সী নারী আলেয়া বেগম জানান, ট্রেনের সময়সূচি জেনেই তারা স্টেশনের উদ্দেশে রওনা হয়েছিলেন। তবে দূর থেকে দেখেন ট্রেন ছেড়ে দিয়েছে। তখন মেয়েকে নিয়ে দৌড়াতে শুরু করেন তিনি। একপর্যায়ে হাতে ইশারা দিয়ে ও মেয়েকে ডাক্তার দেখানোর কথা চিৎকার করে বলতে থাকেন। আলেয়া বেগম বলেন, আমি প্রায়ই ট্রেনে যাতায়াত করি। আজ হাতের ইশারায় ট্রেন থামানোয় চালক আমাদের প্রতি সদয় হয়েছেন। এজন্য আমি কৃতজ্ঞ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

১

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

২

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৩

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৪

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৫

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৬

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৭

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৮

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৯

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১০

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১১

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১২

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৪

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৭

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৮

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৯

মদ পান করে ১৯ জনের মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST