News Editor
১০ মার্চ ২০২৫, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে : নুরুজ্জামান লিটন

রাজশাহী ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। যার ফলে বিচারের দাবিতে কাউকে রাস্তায় নামতে হবে না। শিক্ষকদের যথাযথ মর্যাদা দেওয়া হবে, যাতে করে বেতন-ভাতার জন্য শিক্ষকদের ভূখা মিছিল করতে না হয়। সুষম বন্টনের ভিত্তিতে দেশের অর্থনীতি পরিচালিত হবে, ফলে দেশে কোনো ভিক্ষাবৃত্তি থাকবে না। পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে ইনশাআল্লাহ। সোমবার(১০ মার্চ) বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথাগুলো বলেন নুরুজ্জামান লিটন। নুরুজ্জামান লিটন এ সময় আরও বলেন, মাহে রমজান সামাজিক ঐক্য ও নিরাপত্তা বিধান এবং সংঘাতমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বিশেষ করে, সমাজে পারস্পরিক সমবেদনা, সহমর্মিতা, সহানুভূতি প্রদর্শন ও তাকওয়া অর্জনের ক্ষেত্রে রমজানে রোজার ভূমিকা অপরিসীম। নওপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক রেজাউল করিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা আমীর মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শামিম উদ্দিন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, দুর্গাপুর পৌরসভা আমীর নূর আলম ও জামায়াত নেতা ডঃ সেলিম রেজা খান প্রমূখ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১০

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১১

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১২

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৩

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৪

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

১৫

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১৬

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১৮

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

২০

Design & Developed by BD IT HOST