জুলাই অভ্যুত্থানের দুই বছর: সিলেটের সাবেক মন্ত্রী-এমপিরা কে কোথায়? ​ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ অগাস্ট ২০২৬, ৩:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: সিলেটের সাবেক মন্ত্রী-এমপিরা কে কোথায়? ​

বিশেষ প্রতিবেদন: ঐতিহাসিক জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার অভ্যুত্থানের দুই বছর পার হলেও চরম বিপর্যয় আর দিশেহারা অবস্থা কাটিয়ে উঠতে পারেননি সিলেট অঞ্চলের তৎকালীন প্রভাবশালী আওয়ামী সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা। ক্ষমতার পটপরিবর্তনের পর গ্রেপ্তার এড়াতে সাবেক এই জনপ্রতিনিধিদের একটি বড় অংশ পাড়ি জমিয়েছেন বিদেশে, কয়েকজন রয়েছেন কারাবন্দি, আর বাকিরা দেশে গোপনে আত্মগোপনে কিংবা জামিনে মুক্ত হয়ে দিন কাটাচ্ছেন।

​বিভাগীয় প্রতিনিধি ও অনুসন্ধানী তথ্যে পাওয়া গেছে সিলেটে আওয়ামী শাসনামলের ক্ষমতাধর এসব নেতাদের বর্তমান অবস্থান:

বিদেশে পলাতক প্রভাবশালীরা- রাজনৈতিক পরিবর্তনের পরপরই আইনি পদক্ষেপ ও গ্রেপ্তার এড়াতে বিদেশে পাড়ি জমান সিলেট অঞ্চলের অনেক শীর্ষনেতা। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন।

​এছাড়া সাবেক এমপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ভারত ও মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে জানা গেছে। যুক্তরাজ্যে রয়েছেন সাবেক এমপি অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, মো. আবু জাহির এবং মোহাম্মদ জিল্লুর রহমান। বিদেশে পলাতক নেতাদের তালিকায় আরও রয়েছেন সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও পিএসসি’র সাবেক চেয়ারম্যান ও এমপি ড. মোহাম্মদ সাদিক।

যাঁরা কারাগারে বন্দি- ছাত্র-জনতার আন্দোলনের পর দায়ের হওয়া বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। এঁদের মধ্যে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বর্তমানে কারাগারে দিন কাটাচ্ছেন।

সুএে আরও জানা যায় গ্রেপ্তারের পর জামিন পেয়ে নিজ বাড়িতে অবস্থানের পাশাপাশি আইনি লড়াই চালাচ্ছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিক।

​অন্যদিকে, দেশের ভেতরেই চরম গোপনীয়তার সঙ্গে আত্মগোপনে দিন কাটাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন, দিরাই-শাল্লার সাবেক এমপি জয়া সেনগুপ্তা এবং সাবেক এমপি মাওলানা মোহাম্মদ হুসামুদ্দীন চৌধুরী। দেশের ভেতরের এই নেতারা আইনগত ঝুঁকি এড়াতে রাজনীতি থেকে পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় রানওয়ে ছাড়া থার্ড টার্মিনাল কি সত্যিই জিরো?

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ‘দৈনিক অভিযোগ বার্তা’র স্টাফ রিপোর্টার শামীম আহমদকে বহিষ্কার 

জুলাই অভ্যুত্থানের দুই বছর: সিলেটের সাবেক মন্ত্রী-এমপিরা কে কোথায়? ​

গরু চুরির অভিযোগে তাঁতী লীগ নেতা গণধোলাইয়ের শিকার, কারাগারে প্রেরণ

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গুলশানে আটক

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য; ঢাকার তীব্র ক্ষোভ প্রকাশ

ইসরায়েলপন্থিরা ৬০ মিলিয়ন ডলার খরচ করেও হারাতে পারলো না

জামায়াতের সাবেক আমীর সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ’র অভিযোগে আটক

গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা

১০

গণভবন থেকে হিন্দন: যেভাবে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, নেপথ্যে যারা ছিলেন

১১

জাফলংয়ে অবৈধ ড্রেজারে বালু লুটপাট: হুমকির মুখে শতবছরের প্রাচীন মন্দির ও শ্মশান ঘাট, ক্ষুব্ধ এলাকাবাসী

১২

দুর্গাপুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৩

আড়িয়াল বিলের দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, জনস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি ঝুঁকির আশঙ্কা

১৪

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের

১৫

আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য

১৬

কমলা গাছ কাটা সেই রেঞ্জ কর্মকর্তাকে বদলি

১৭

টিকটক থেকে বিয়ে, অতঃপর বিচ্ছেদ: শিশুসন্তান জুঁইয়ের কাছে, তবে ছাড়তে হবে সোশ্যাল মিডিয়া

১৮

বিএসটিআই-এর সতর্কতা: ৮ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে মিলেছে স্বাস্থ্যের জন্য বিপজ্জনক পারদ

১৯

মন্ত্রিসভায় রদবদলের আভাস: আলোচনায় একাধিক নতুন মুখ ও শরিক দলের নেতারা

২০

Design & Developed by BD IT HOST