দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ জানুয়ারী ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে ২২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, ভেটেরিনারি সার্জন ডা. নজরুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রুবিনা খাতুন প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলার ২২ জন উপকারভোগীকে দুটি করে মোট ৪৪টি ছাগল প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক উপকারভোগীকে ছাগল পালনের জন্য ঘর নির্মাণের উপকরণ হিসেবে ৪টি সিমেন্টের খুঁটি, ২টি টিন ও ৫টি ফ্লোর ম্যাট দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা বলেন, পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকার এই সহায়তা প্রদান করছে। এসব ছাগল বিক্রি বা জবাই করা যাবে না। সঠিকভাবে লালন-পালনের মাধ্যমে ছাগলের বংশবৃদ্ধি করে উপকারভোগীরা স্বাবলম্বী হতে পারবেন।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST