News Editor
১৭ মার্চ ২০২৫, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

রাজু আহমেদ, রাজশাহী : রাজশাহীর দুর্গাপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(১৭ মার্চ) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ‘সাবরিনা শারমিন’ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সর্বসম্মতিক্রমে বিশেষ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার জান্নাতুন ফেরদৌস, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মাসুক ই মোহাম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ, উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামানসহ ফায়ার সার্ভিসের প্রতিনিধি, শিক্ষক, অন্যান্য দপ্তরের কর্মকর্তাগন, গণমাধ্যমকর্মী, উপজেলা বিএনপির সদস্য সচিব জোবায়েদ হোসেন,উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম উদ্দিন, পৌর আমীর মাওলানা নুর আলম, বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের নেতা পারভেজ মনি প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত হলো, ২৫ মার্চ রাতে ব্লাক আউট কর্মসূচি পালন, ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, থানা পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের লাল গালিচা সংবর্ধনা ও বিশেষ উপহার প্রদান, আলোচনা, কবিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST