দুর্গাপুরে মাছ ধরতে নিষেধ করায় বিধবা নারীর ওপর হামলার চেষ্টা, থানায় জিডি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ নভেম্বর ২০২৫, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে মাছ ধরতে নিষেধ করায় বিধবা নারীর ওপর হামলার চেষ্টা, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর দুর্গাপুরে পুকুরে মাছ ধরতে বাধা দেওয়াকে কেন্দ্র করে জোসনা বিবি (৫৫) নামের এক অসহায় বিধবা নারীর গলায় হাসুয়া ঠেকিয়ে হত্যার হুমকি ও তাঁর পুকুরপাড়ের আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় চার প্রভাবশালীর বিরুদ্ধে। বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন আগে স্বামী হারিয়ে একাই জীবনযাপন করছেন জোসনা বিবি। সকালে তিনি নিজের পুকুরে চার ব্যক্তি মাছ ধরতে নেমে পড়লে নিষেধ করেন। এ সময় হান্নান, মান্নান, গোলাপ ও বাবু নামের চারজন তাঁকে মারধরের হুমকি দেন এবং গলায় হাসুয়া ঠেকিয়ে প্রাণনাশের ভয় দেখান। পরে তারা পুকুরপাড়ের বেশ কয়েকটি আমগাছ কেটে ফেলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

জোসনা বিবি বলেন, “আমি নিষেধ করতেই তারা ক্ষুব্ধ হয়ে আমার গলায় হাসুয়া ধরে ভয় দেখায়। এরপর আমার পুকুরপাড়ের আমগাছগুলো কেটে ব্যাপক ক্ষতি করেছে। এখন আমি খুব আতঙ্কে আছি। আমার প্রাণের নিরাপত্তা চাই এবং দোষীদের শাস্তি চাই।”

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “ঘটনার পর ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১০

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১১

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১২

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৩

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৪

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১৫

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১৬

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৭

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৮

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৯

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

২০

Design & Developed by BD IT HOST