রাজু আহমেদ, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ‘সাবরিনা শারমিন’ ও সহকারী কমিশনার ভূমি সুমন চৌধুরী এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক কমিটির দুর্গাপুর উপজেলা শাখার সদ্য গঠিত নেতৃবৃন্দ।
এসময় বৈষম্যবিরোধী জেলা আহবায়ক নাহিদুল ইসলাম সাজু, নাগরিক কমিটি দুর্গাপুর উপজেলার প্রধান প্রতিনিধি আতাউর রহমান, সদস্য রাকিবুল ইসলাম, এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার(১৮ মার্চ) দুপুরে পৃথক সাক্ষাতে নাগরিক কমিটির নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষাসহ উপজেলার সার্বিক উন্নয়নে তাদের সহযোগিতা কামনা করেন। এসময় উভয় কর্মকর্তা উপজেলার সার্বিক বিষয়ে তাদের স্ব স্ব ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এবিষয়ে বৈষম্যবিরোধী জেলা আহবায়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, বিগত জুলাই অভ্যুত্থান আমাদের সামনে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমাদের দায়িত্ব এই সুযোগকে কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক, সুশাসনপূর্ণ এবং জনগণের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা। যারা শহিদ হয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। তাদের স্বপ্ন ছিল একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন দেশ।
আমাদের আন্দোলন সেই অসমাপ্ত স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের কাজ করতে হবে। দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST