নওগাঁ সীমান্তে দুই চোরাকারবারী আটক, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জব্দ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ নভেম্বর ২০২৫, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁ সীমান্তে দুই চোরাকারবারী আটক, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জব্দ

মোকছেদুল ইসলাম,নওগাঁ,প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাট উপজেলার পূর্ব নন্দনপুর এলাকায় বিশেষ অভিযানে দুই চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় নেশাজাতীয় ৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০/৭-এস থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় দুইজন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয় টহলদল।

আটক ব্যক্তিরা হলেন—মোঃ রইহান (২৩), পিতা মোঃ সাইদুর রহমান, গ্রাম মঙ্গললিয়া;মোঃ আবু হানিফা (২২), পিতা মোঃ গোলাম মোস্তফা, গ্রাম রঘুনাথপুর;উভয়ের ঠিকানা: পোস্ট রঘুনাথপুর, থানা ধামইরহাট, জেলা নওগাঁ।

বিজিবি জানায়, আটক আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, এবং জব্দকৃত মালামালসহ তাদের থানায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হবে।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস, বলেন নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST