নওগাঁর পত্নীতলায় ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইঞ্জি: কে এম এস মুসাব্বির শাফির লিফলেট বিতরণ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর পত্নীতলায় ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইঞ্জি: কে এম এস মুসাব্বির শাফির লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার( নওগাঁ)

নওগাঁর ধামইরহাট ও পত্নীতলা জনগণের পক্ষে, জনগণের জন্য কাজ করে যাচ্ছেন; ইঞ্জি: কে এম এস মুসাব্বির শাফি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের বর্তমান রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংকট উত্তরণের লক্ষ্যে একটি সুসংগঠিত, আধুনিক ও জনগণের প্রতিনিধিত্বশীল রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের কর্মসূচি” হলো সেই রূপান্তরের রূপরেখা। এই ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়া ও ন্যায়বিচার, স্বচ্ছতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একনিষ্ঠ অঙ্গীকারবদ্ধ হয়ে জনগণের পক্ষে, জনগণের জন্য কাজ করে যাচ্ছেন ৪৭ নওগাঁ-২ পত্নীতলা-ধামইরহাট আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার: কে এম এস মুসাব্বির শাফি। গত কাল বিকেল ৫টায় নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের বাকরইল, রহিমাপুরসহ অন্যান্য বাজারে লিফলেট বিতরণ করেন সদ্য সাবেক সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি যুবদল, সাবেক সহ-সভাপতি ও সহ-দপ্তর কেন্দ্রীয় ছাত্রদল, সাবেক সভাপতি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রদল ইঞ্জিনিয়ার: কে এম এস মুসাব্বির শাফি।
উক্ত সময়ে ইঞ্জিনিয়ার: কে এম এস মুসাব্বির শাফি জানান, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের কর্মসূচির আলোকে জনগণের মৌলিক অধিকার, ন্যায্যতা, এবং সুশাসন নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ জাতীয় চ্যালেঞ্জ। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় সেবা প্রাপ্তির সহজতা, এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের উদ্দেশ্যে এই কর্মপন্থা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে মতামত ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, “পত্নীতলা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সাজেদুর রহমান দুলাল, ধামইরহাট উপজেলা বিএনপি সহ-সভাপতি ও চেয়ারম্যান খেলনা ইউনিয়ন আলহিল মাহমুদ চৌধুরী, আড়ানগর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান, ধামইরহাট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ রুহুল আমিন, ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মোঃ রায়হান সহ কর্মী সমর্থক সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বৃন্দ প্রমুখ।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১০

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১১

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১২

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৩

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৪

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১৫

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১৬

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৭

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৮

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৯

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

২০

Design & Developed by BD IT HOST