নবীনগরে ওস্তাদ হাসান আলী খান স্মরণে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ ডিসেম্বর ২০২৫, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবীনগরে ওস্তাদ হাসান আলী খান স্মরণে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মো. নিশাদুল ইসলাম (নিশাদ) ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার সকালে বরেণ্য কন্ঠশিল্পী ওস্তাদ হাসান আলী খানের স্মরণ আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে ওস্তাদ হাসান আলী খানের সন্তান খুরশিদ হাসান খানের সভাপতিত্বে ও মোহাম্মদ আব্বাস উদ্দিন হেলাল এবং রিপা আক্তারের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- একুশে পদকপ্রাপ্ত ও বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী খাইরুল আলম শাকিল, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক- শেখ সাদী খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী- মাসুদা আনাম কল্পনা, বিশিষ্ট লোকসংগীত শিল্পী আব্দুল আলীমের সন্তান আজগর আলীম, বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য অভিনেতা ইকবাল আহমেদ, উপাধ্যক্ষ গোলাম মাওলা খান দিপু, করিম হাসান খান ও নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নাগ।
শেখ সাদী খান তার বক্তব্য বলেন- সংগীত হল জাদু, ভালোবেসে সংগীত করতে হয়। সংগীতে এমন বিষয় সংগীত দিয়ে মানুষকে মুগ্ধ করা যায়। খাইরুল আলম শাকিল বলেন- যে জাতি সংস্কৃতিতে এগিয়ে যাবে না সে জাতি অমানবিক হয়ে যায়। উক্ত অনুষ্ঠানের দুইজন একুশে প্রাপ্ত, লোক সংগীতের বরপুত্র আব্দুল আলীমের সন্তান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওস্তাদ হাসান আলী খান বুলবুল ললিতকলা একাডেমি লোকসংগীত বিভাগের বিভাগীয় প্রধান, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। কন্ঠশিল্পী ওস্তাদ হাসান আলী খান ১৯৪৪ সনে অল ইন্ডিয়া রেডিওতে সংগীত পরিবেশনার মাধ্যমে সংগীত জীবন শুরু করেন। সমসাময়িক শিল্পীদের মধ্যে একমাত্র তিনি একাধারে লোকসংগীত, উচ্চাংগ সংগীত, আধুনিক, নজরুল সঙ্গীত পরিবেশন করতেন সমান দক্ষতায়। তাঁর ছাত্র-ছাত্রীদের মধ্যে রয়েছেন ড. সনজিদা খাতুন, ইন্দ্র মোহন রাজবংশী, নীনা হামিদ, মুজিব পরদেশী প্রমুখ। ১৯৯৩ সনের ১২ই জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST