প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয়দানকারী প্রতারক ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয়দানকারী প্রতারক ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব, সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় প্রদানকারী প্রতারক এবং একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল্লাহ আল মামুন (৪৬) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জ।

গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুনের পিতার নাম আব্দুল হামিদ।l তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার উয়াইল গ্রামে। বর্তমানে তিনি ঢাকা জেলার সাভার থানার রাঢ়ীবাড়ী, বি-ব্লক ২/৯, জালেশ্বর এলাকায় বসবাস করতেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ আল মামুন জমি ও ফ্ল্যাট ব্যবসার নামে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এছাড়াও তিনি নিজেকে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব, সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তাদের তদবির, বদলি ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি জুলাই অভ্যুত্থান/২৪ পরবর্তী বিভিন্ন মামলার আসামিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়েও অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেন।

ডিবি সূত্রে জানা যায়, গত ১৮ মে ২০২৬ তারিখে তিনি তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭১১০৭৪৯৫৩ থেকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে কল দিয়ে নিজেকে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় দেন। বিষয়টি অবগত হয়ে প্রধানমন্ত্রীর এপিএস-১ ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নং-১১৫৫, তারিখ-১৯/০৫/২০২৬।

পরে বিষয়টি মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম অবগত হলে তার নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো এর তত্ত্বাবধানে একটি চৌকস অভিযানিক দল গঠন করা হয়। এসআই (নিঃ) মোঃ হিমেল হোসেন ও এসআই (নিঃ) রনি দেবনাথের নেতৃত্বে ডিবির দলটি তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে।

পরবর্তীতে ২১ মে ২০২৬ রাত ১১টার দিকে ঢাকা জেলার সাভার থানাধীন রাঢ়ীবাড়ী, জালেশ্বর এলাকায় অভিযান চালিয়ে প্রতারক ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, ভূয়া সাংবাদিক পরিচয়পত্র, ইংরেজিতে “PRESS” লেখা জিপ গাড়ি, “আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট” সম্বলিত লিফলেট এবং জমি ক্রয়-বিক্রয়ের দলিলের ফটোকপি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বে চেক জালিয়াতিসহ মোট ৬টি মামলা রয়েছে। এর মধ্যে ২টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১০

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১১

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১২

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৩

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৪

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৫

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৬

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

১৭

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

১৮

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

১৯

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

২০

Design & Developed by BD IT HOST