নিউজ এডিটর
১১ এপ্রিল ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। পূর্ব ঘোষণা না দিয়েই গ্যাস সরবরাহ বন্ধের কারণে ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা। এই পরিস্থিতিতে তিতাস গ্যাস নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি। এর আগে শনিবার সকাল থেকে শহরের বাসাবাড়ি, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বাসাবাড়ি, বিভিন্ন হোটেল রেস্তোরা, মিষ্টির দোকানসহ শিল্পকারখানাগুলো। বাসাবাড়ির লোকজন গ্যাসের অভাবে ঘরে রান্না না করতে পারায় অনেকে খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় ছুটে যান। কিন্তু সেখানেও চাহিদার তুলনায় খাবার কম থাকায় তাদের অনেককেই ফিরতে হচ্ছে না খেয়ে। স্থানীয়রা আরও জানান, নরসিংদী তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাস বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে পূর্ব থেকে কোনো সতর্কবার্তা ও মাইকিং করেনি। এছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী এলাকার বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতেও গ্যাস মিলছে না। গ্যাস না পাওয়ায় সিএনজিচালিত অটোরিকশার চলাচলও কমে গেছে। এছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত সিএনজি স্টেশনগুলোতেও দেখা দিয়েছে দীর্ঘ লাইন। গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে শত শত গাড়ি। গৃহিনী রুমা আক্তার বলেন, সকাল থেকে গ্যাস না থাকায় রান্না করতে পারিনি। এর আগে গ্যাস না থাকার বিষয়ে কোনো মাইকিংও করা হয়নি। তিতাস গ্যাস নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ মামুনুর রহমান জানান, তিতাস গ্যাস নরসিংদীর বিতরণ প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে মেরামত কাজ শেষে দ্রুত গ্যাস সরবরাহ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

২

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৩

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৪

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৫

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৬

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৭

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৮

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৯

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১০

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১২

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৩

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৫

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৭

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৮

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৯

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২০

Design & Developed by BD IT HOST