
মোকছেদুল ইসলাম,নওগাঁঃ
নওগাঁর পত্নীতলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৮/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লকমা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।আটককৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার রোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল অপরাধ কার্যক্রমের বিরুদ্ধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST