পাবনার বেড়ায় বৃদ্ধাকে গলা কেটে হত্যা,স্বর্ণালংকার লুট - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ ডিসেম্বর ২০২৫, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনার বেড়ায় বৃদ্ধাকে গলা কেটে হত্যা,স্বর্ণালংকার লুট

মীর শাহাদাৎ, পাবনা :

পাবনার বেড়া উপজেলায় ঘরে ঢুকে রহিমা খাতুন (৯০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নতুন পেঁচাকোলা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রহিমা ওই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের স্ত্রী। তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলে সন্তানের জননী ছিলেন এবং কবিরাজি পেশায় জড়িত ছিলেন।

স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় মাগরিবের আযানের সময় নিজ বাড়ি থেকে গলা কাটা অবস্থায় চিৎকার করে দৌড়ে এসে পাশের আব্দুল হানিফের বাড়িতে অজ্ঞান হয়ে পড়েন রহিমা। রক্তাক্ত ও গলা কাটা অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লোক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত এগারোটার দিকে তার মৃত্যু হয়।

দুর্বৃত্তদরা তার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে গেছে বলে স্থানীয় সুত্রে জানা যায়। স্থানীয়দের ধারণা, ডাকাতি করতে এসে তারা তার গলা থেকে চেন ও কানের দুল খুলে নেয়। দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরেজমিনে তথ্য সংগ্রহ করছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তিনি আরো জানান, হত্যার ঘটনায় নিহতের বড় ছেলে শহিদুল ইসলাম বাদি হয়ে সোমবার দুপুরে বেড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১০

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১১

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১২

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৩

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৪

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১৫

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১৬

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৭

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৮

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৯

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

২০

Design & Developed by BD IT HOST