নিউজ এডিটর
১৮ জুলাই ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশিকার ৪,৫৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

অভিযোগ বার্তা ডেস্কঃ জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনতে ২০২৫–২০২৬ অর্থ বছরের জন্য ৪,৫৪৩.৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে মানবিক উন্নয়ন কেন্দ্র প্রশিকা। এই বাজেটের উল্লেখযোগ্য অংশ ব্যয় হবে অর্থনৈতিক কর্মসংস্থান, ক্ষুদ্রঋণ কার্যক্রম, নারী ক্ষমতায়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি সম্প্রসারণে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০ টার দিকে এ উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টা প্রশিক্ষণ কেন্দ্রে (HRDC)-তে তিনদিনব্যাপী বাজেট কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক(যুগ্ম সচিব)ড.মানোয়ার হোসেন মোল্লা। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালের কন্ঠের সম্পাদক, বিশিষ্ট কবি হাসান হাফিজ। তিনি বলেন, ২০২৪ সালে জুলাই আগস্টে অনেক প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। দেশকে অস্থিতিশীল করতে একটি মহল এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: মশিয়ার রহমান, কিডনি ও মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর মো: আব্দুস সামাদ, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো: ইকবাল হোসেন, প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম, উপ-প্রধান নির্বাহী কামরুল হাসান কামাল ও আব্দুল হাকিম, সিএফও শক্তি পদ চক্রবর্তী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। অনুষ্ঠানে প্রশিকার চেয়ারম্যান মিজ রোকেয়া ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং প্রশিকার মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। চলতি অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ১০ কোটি ৯৭ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া ৩ লাখ ৯৯ হাজার ৩৭ জন সমিতির সদস্যকে ৩ হাজার তিনশো ৯৪ কোটি ৭ লাখ টাকা ঋণ প্রদানেন লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। ঋণ গ্রহীতারদের মধ্যে ৩ লাখ তিন হাজার পাঁচশো ২৩ জন নারী ও ৯৫ হাজার আটশো ৫০ জন পুরুষ। এই ঋণ গ্রহনের মাধ্যমে ৭ লাখ লোকের কর্মসংস্থান হবে। বাজেটের একটি বড় অংশ বরাদ্দ করা হয়েছে নারী উন্নয়ন, কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও নিরাপদ পানি প্রকল্পে। প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম বলেন, “এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে আমরা দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনে টেকসই পরিবর্তন আনতে চাই।” প্রশিকার চেয়ারম্যান মিজ রোকেয়া ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ‘পরিবেশবান্ধব কৃষি’, ‘সবুজ প্রযুক্তি’, ‘জলাধার সংরক্ষণ’, এবং ‘দূর্যোগ ব্যবস্থাপনা’ প্রকল্পগুলো জোরদার করা হবে। শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা, নিরাপদ প্রসবসেবা ও পুষ্টিবিষয়ক প্রকল্পগুলোও বাজেটে অগ্রাধিকার পেয়েছে। বাজেট কর্মশালায় ২০২৪–২৫ অর্থবছরের প্রকল্পগুলোর মূল্যায়ন এবং নতুন বছরকে সামনে রেখে কর্মপন্থা নির্ধারণ করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিকার বিভিন্ন কর্মসূচি নিয়ে মতামত প্রদান করেন এবং মাঠপর্যায়ের সফল উদ্যোগগুলো তুলে ধরেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST