admin
২ অক্টোবর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে

নিউজ ডেক্সঃ থ্রি হুইলার ও বাস শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ফরিদপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের সাধারণ যাত্রীরা। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকে অভ্যন্তরীণ কোনো রুটেই বাস চলাচল করেনি। দুপুর থেকে মুন্সিবাজার এলাকায় মহেন্দ্র শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখলে ফরিদপুর থেকে দূর পাল্লার সব ধরনের বাস চলাচলও বন্ধ হয়ে যায়। বুধবারও (২ অক্টোবর) আন্তঃজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে, মহাসড়কে অবৈধভাবে থ্রি হুইলার চলাচল করার ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় মিনিবাসের তিন শ্রমিককে মারধর করেন থ্রি হুইলারের শ্রমিকরা। এ ঘটনার পর বাস শ্রমিকরা ফরিদপুর বাসস্ট্যান্ডে রাতে বিক্ষোভ করে বাস চলাচল বন্ধ করে দেন। রাতে প্রশাসনের হস্তক্ষেপে উভয়পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক হলেও কোনো ধরনের সমঝোতা না হওয়ায় সকাল থেকে ফের বাস চলাচল বন্ধ রয়েছে। সরেজমিনে ঘুরে বাস যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা। অনেকে বাস চলাচল বন্ধ থাকার খবর না জেনেই গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে পরিবহন স্ট্যান্ডে এলেও বাস না ছাড়ায় যেতে পারেননি। যদিও অতি প্রয়োজনে কেউ কেউ কম গতির যানবাহনে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। এ বিষয়ে ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি মো. কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, যতদিন না মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল বন্ধ হচ্ছে ততদিন বাস চলাচল বন্ধ থাকবে। কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, উভয়পক্ষের সঙ্গে আলোচনা চলছে। সমঝোতা সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধান করা চেষ্টা অব্যাহত রয়েছে। ফরিদপুরের ট্রাফিক পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে উভয়পক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। আমরা কাজ করছি। অতিদ্রুত এ সমস্যার সমাধান করা হবে। সুএঃ কালবেলা
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১০

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১১

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১২

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৩

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৪

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৫

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৬

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

১৭

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১৮

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST