মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবেহ করে ভূরিভোজের আয়োজন, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে একই মঞ্চে অবস্থান ও বক্তব্য দেওয়া সংক্রান্ত সত্য সংবাদ প্রকাশের পর থেকে দৈনিক অভিযোগ বার্তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। সংবাদের পর বিএনপি নেতার সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদপত্রটির প্রধান নির্বাহী এবং সাংবাদিকদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা ও বিভ্রান্তিকর মন্তব্য ছড়িয়ে যাচ্ছে।
দৈনিক অভিযোগ বার্তা কর্তৃপক্ষ জানিয়েছে, সাংবাদিকের পেশাগত সম্মান ক্ষুণ্ন করার লক্ষ্যে ফেসবুকের বিভিন্ন সংবাদের কমেন্ট বক্সে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার পর্যাপ্ত স্ক্রিনশট ও ডিজিটাল প্রমাণ সংরক্ষিত রয়েছে। কোনো সংবাদ মিথ্যা বা কাল্পনিক মনে হলে তার বিরুদ্ধে আইনানুগ পথে (প্রতিবাদলিপি বা মামলা) অনুসন্ধানের নিয়ম থাকলেও, তা না করে নেটিজেনদের বিভ্রান্ত করতে অসৌজন্যমূলক ও অনৈতিক পথ বেছে নেওয়া হয়েছে।
এসময় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটি, যার ( গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন নাম্বার S-15394/2026 ) সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ বলেন, “আমরা সব ধরণের তথ্যপ্রমাণ ও নথিপত্র হাতে রেখেই সংবাদ প্রকাশ করেছি। গরু জবেহ করা থেকে শুরু করে মেলান্দহ-মাদারগঞ্জ আসনের এমপি ও কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুলের সমর্থন নাকি ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বর রহমান কে দিয়েছেন, স্হানীয় বিএনপির সমর্থন তাকে দিয়েছে এমন বক্তব্যের ভিডিও ফুটেজ, নির্বাচনী বৈঠকের সরাসরি ভিডিও প্রমাণসহ আরও অনেক প্রমান আমাদের কাছে সংরক্ষিত আছে । শুধু তা-ই নয়, তফসিল ঘোষণার আগেই ভোট চাওয়া ও একই মঞ্চে স্থানীয় বিতর্কিত আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে একাত্মতা ঘোষণার অসংখ্য প্রমাণ রয়েছে।”
তিনি আরও জানান, সাংবাদিকদের বিরুদ্ধে চালানো এসব অপপ্রচারের জবাব আইনিভাবে দেওয়া হবে এবং সঠিক সময়ে সব সংরক্ষিত অডিও-ভিডিও প্রমাণ সাধারণ মানুষের সামনে প্রকাশ করা হবে।
এদিকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত রেজিস্ট্রার সংগঠন মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যানকো নিয়ে যেসব ফেসবুক আইডি ও পেইজ অসংলগ্ন মন্তব্য করেছেন সেগুলো সংগ্রহ করা হয়েছে এবং বাংলাদেশে মফস্বল সাংবাদিক সোসাইটি, বাংলাদেশ ইয়ুথ জার্নালিষট ফোরামসহ ময়মনসিংহ বিভাগের সিনিয়র গণমাধ্যমকর্মিদের ও সাংবদিক নেতাদের অবহিত করা হয়েছে সেই সাথে সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ৫ দফা দাবী পেশ করা হবে ময়মনসিংহ বিভাগেীয় কমিশানর,জামালপুর জেলা প্রশাসক, জামালপুর জেলার সকল সংসদীয় আসনের এমপিদের, জেলা ও উপজেলার সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের চিঠি দিয়ে অবহিত করা হবে। পাশাপাশি অনলাইন জুম মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসব অসংলগ্ন ও মিথ্যাচার বিভিন্ন ফেসবুক পেইজে মন্তব্য করেছেন তারজন্য নিশর্ত ক্ষমা চাইতে হবে না কঠোর কর্মসুচি দেওয়া হবে।
সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং পেশাদার সাংবাদিকদের প্রতি এমন সাইবার বুলিং ও অসত্য অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মীরা।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST