বিএনপি'র ৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের পথে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ অক্টোবর ২০২৫, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি’র ৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের পথে

অভিযোগ বার্তা ডেস্কঃ

দলীয় সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে বিভিন্ন জেলার সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ধারাবাহিক বৈঠক করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। এসব বৈঠকের কিছুতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমানও। পরবর্তীতে স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিনি নিজেই একাধিক আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ শুরু করেন।

যমুনা টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ আসনে আব্দুল মহিদ তালুকদার, বগুড়া-৪ আসনে মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনে জিএম সিরাজ, মাসুদ অরুণ ও আমজাদ হোসেন, এবং মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের প্রার্থীরা তারেক রহমানের ফোন পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

এদিকে রাজধানীতেও নির্বাচনী তৎপরতা শুরু করেছে বিএনপি। ঢাকা মহানগরের সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা-১৬ আসনে আমিনুল হক, ঢাকা-৮ এ মির্জা আব্বাস এবং ঢাকা-৪ এ তানভীর আহমেদ রবিনের নাম ইতোমধ্যে তালিকাভুক্ত হয়েছে।
জোটের শরিকদের মধ্যেও প্রার্থী নির্ধারণে আলোচনা চলছে। ঢাকা-১৩ আসনে বিবেচনায় আছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং ঢাকা-১৭ আসনে বিবেচনায় রয়েছেন বিকল্পধারা বাংলাদেশের নেতা আন্তালিব রহমান পার্থ। অন্যদিকে ঢাকা-১৪ আসনে নির্দলীয় প্রার্থী রাখার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। বাকি আসনগুলোর সিদ্ধান্ত নির্ভর করছে জোট মিত্রদের সঙ্গে আলোচনার ওপর।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, “আমরা মৌখিক নির্দেশনা পেয়েছি। সেই অনুযায়ী আমি জনগণের কাছে যাচ্ছি। পাশাপাশি আমাদের জোটের পক্ষ থেকে ববি হাজ্জাজকে ঢাকা-১৩ এবং আন্তালিব রহমান পার্থকে ঢাকা-১৭ থেকে প্রার্থী হিসেবে বিবেচনা করার কথা জানানো হয়েছে।”

বিএনপির হাই কমান্ড জানিয়েছে, জনগণের মধ্যে সরকারের অনিয়ম, দুর্নীতি ও অপকর্ম সম্পর্কে সচেতনতা তৈরি করাই এখন মূল লক্ষ্য। তাদের মতে, নির্বাচনী তফসিল ঘোষণার পর যে সীমিত সময় পাওয়া যায়, তা সরকারের “মাফিয়া কর্মকাণ্ড” উদঘাটনের জন্য যথেষ্ট নয়। এজন্যই দলটি আগে থেকেই মাঠে নেমেছে। দলের শীর্ষ নেতাদের ভাষায়, “যেখানে প্রতিদ্বন্দ্বিতা কম, সেসব আসনে প্রার্থীদের আগেই মাঠে নামতে বলা হয়েছে।”

মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের কাজ চলছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিএনপি প্রাথমিকভাবে ৩০০ আসনের একক প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে। তবে জোটবদ্ধ রাজনীতির কৌশলের কারণে মনোনয়ন প্রত্যাহারের আগে অন্তত ৫০টি আসনে পরিবর্তন আসতে পারে।
সুএঃ দৈনিক জনকণ্ঠ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

১০

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১১

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১৩

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৪

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৬

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৭

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৮

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৯

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

২০

Design & Developed by BD IT HOST