নিউজ এডিটর
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় লিফট ছিড়ে পড়ে স্কুলছাত্রী মারাত্মক ভাবে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা-

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ গতকাল বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬ পৌর শহরের টেংকের পাড় পুকুরের পশ্চিম পাড়ে নির্মিত যথাযথ অনুমোদন ও ছাড়পত্র হীন ভবন ‘ফ্রেন্ডস টাওয়ার’ এর লিফট ছিড়ে পড়ে রোয়া রহমান নামের ৮ বছরের এক শিশু আহত হয়েছে মারাত্মক ভাবে। শিশুর পিতা মুখলেস রহমান জানান যে হঠাৎ লিফট ছিড়ে পড়ায় লিফটের ভিতরে থাকা শিশু মাথা,নাক ও চোখে মারাত্মক আঘাত পায়।তাকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেয়া হবে। পুরো ভবনের বাসিন্দাদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অভিযুক্ত এই ভবনের ফ্লাট মালিক তথা বাসিন্দারা জানান এই বিল্ডিং তৈরিকালীন সময় থেকেই নানান অনিয়মের সাথে জড়িত। নির্মাণ কাজ দীর্ঘায়িত করে ফ্ল্যাট মালিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়,নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার সহ ঠিক সময়ে ফ্ল্যাট না বুঝিয়ে দিয়ে টালবাহানার ঘটনাও ঘটেছে অতীতে।বর্তমান সময়েও নিরাপত্তা ঝুঁকি নিয়ে বাস করছিলো ভবনের বাসিন্দারা। ভবনের ৮ তলার বাসিন্দা ডা.তৌহিদ চৌধুরী জানান তাদের এসকল নানান ভোগান্তির কথা।তিনি আরো জানান যে সম্পূর্ণ সহ অতিরিক্ত মূল্য পরিশোধের পর এতো সময় পেরিয়ে গেলেও উনার গ্যারেজটি এখনো তাকে বুঝিয়ে দেয়নি নির্মাতা সিন্ডিকেট। জানা যায় এই ভবন নির্মাণের সাথে জড়িত ছিলো দশ জনের একটি সিন্ডিকেট যারা নেতৃত্বে ছিলো যুবলীগ নেতা হাজী আবু কাউসার, এমরান হোসেন সহ কয়েকজন। পরবর্তীতে হাজী আবু কাউসার শেয়ার বিক্রি করে চলে গেলে ভবন নির্মাণে নেতৃত্ব দেয় এমরান হোসেন নামক এক যুবলীগ নেতা যিনি নিজেকে ডেভেলপার ও হাসপাতাল ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। সবাই তৎকালীন সময়ে আওয়ামীলীগ ও যুবলীগ এর রাজনীতির সাথে পদ নিয়ে জড়িত থাকায় ভবন নির্মাণে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ কাজ শুরু করে এবং গ্রাহকদের কাছে ফ্লাট বিক্রি শুরু করে। এমনকি অভিযোগ আছে যে এই দশ তলা ভবনের জায়গাটি ছিলো মূলত পুকুর। পুকুর ভরাট করে যথাযথ অনুমোদন না নিয়ে তৈরি করা হয় এই ঝুঁকিপূর্ণ ভবন। পৌর এলাকায় বিল্ডিং কোড না মেনে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে তৈরি করা এই ভবন রয়েছে চরম অগ্নি দুর্ঘটনা ঝুঁকিতেও।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১১

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১২

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৩

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৪

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৫

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৬

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৭

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৮

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৯

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

২০

Design & Developed by BD IT HOST