ভূমিকম্প সতর্কতা : সিলেটে বন্ধ হলো গ্যাস কূপ খনন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ নভেম্বর ২০২৫, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমিকম্প সতর্কতা : সিলেটে বন্ধ হলো গ্যাস কূপ খনন

নিজস্ব প্রতিনিধিঃ

ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সতর্কতার অংশ হিসেবে সিলেট, চট্টগ্রাম ও নরসিংদী এলাকায় সব গ্যাস কূপে ড্রিলিং কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। রবিবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) থেকে পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন (বাপেক্স) জানায়, ২ দিনের মধ্যে ৪টি ভূমিকম্প প্রমাণ করে নরসিংদী জেলার উপরে অবস্থিত ভুস্তরীয় প্লাটিলেট খুবই অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এই সময়ে ভূমিতে যে কোনো ধরনের সামান্য কম্পনও ওই এলাকার ভূমিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

ফলে সিলেট, ময়মনসিংহ, ও চট্টগ্রাম বিভাগের কোন জেলায় যদি বাংলাদেশ পেট্রোলিয়ামে কর্পোরেশন পরিচালিত কোনো প্রাকৃতিক গ্যাস কূপ খনন কাজ চালু থাকে সেই ড্রিলিং কাজও ৪৮ থেকে ৭২ ঘণ্টার জন্য সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করার জন্য পরামর্শ দেয়া হয়।

একই সঙ্গে নরসিংদী জেলায় সব প্রকার ড্রিলিং কাজ ৪৮ থেকে ৭২ ঘণ্টার জন্য সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ ঘোষণা করার পরামর্শ দেয়া হয়েছে।

এর আগে শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে সাভার বাইপাইল এলাকায় আরও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৩।

উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা। এছাড়া সন্ধ্যা ৬টার দিকে পরপর দু’বার ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়।রিখটার স্কেলে এটির মাত্রা ৪ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা এলাকা।

এদিকে শুক্রবার (২১ নভেম্বর) সকালে আঘাত হানা ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এতে সারা দেশে ১০ জনের মৃত্যু হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী।

সাধারণত ভূমিকম্পের পর ছোট ছোট কম্পন বা আফটারশকের সম্ভাবনা থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১১

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১২

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৩

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৪

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৫

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৬

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৭

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৮

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৯

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

২০

Design & Developed by BD IT HOST