রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ১৩ টি পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন।
রবিবার ১৮ই অক্টোবর মদাপুর ইউনিয়নের ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করে তাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন আলমগীর হোসেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মঞ্জুরুল আলম, আজমির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় আলমগীর হোসেন বলেন আমি আপনাদের মাঝে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আসেনি আমি এসেছি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের রাজবাড়ী ২ আসনের এমপি হারুন অর রশিদ হারুনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে এবং খোঁজখবর নিতে।
অসাম্প্রদায়িক বাংলাদেশে সংখ্যালঘু বলে কোন শব্দ নেই আমরা সবাই মিলেমিশে থাকতে চাই আপনারা যখনই আমাকে ডাকবেন আমি ছুটে আসবো আপনাদের কাছে রাত যত গভীরই হোক।
তিনি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিটি প্রজা মণ্ডপ পরিদর্শন করে তাদেরকে সুশৃংখলভাবে পূজা উদযাপনের কথা বলেছেন। সেই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে দোয়া চেয়েছেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST