News Editor
১২ এপ্রিল ২০২৩, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাট তক্ষক সহ ৩ জনকে আটক ও সাজা প্রদান

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে তক্ষক সাপ সহ  মিঠু শেখ, বিলায়েত শিকদার ও মিনহাজ নামে প্রতাড়ক চক্রের তিন সদস্যকে আটক পূর্বক মোবাইল কোর্টে সাজা প্রদান করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার দুপুর ৩টায় উপজেলার সারুলিয়া এলাকা হতে ওই তিন জনকে আটক করে মোল্লাহাট থানা পুলিশ। পরে বুধবার সকাল ১১ টায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদের ১৫ দিনের কারাদণ্ড (সাজা) প্রদান করেন মোল্লাহাট উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। আটককৃতরা/সাজা প্রাপ্তরা হলো, খুলনা জেলার সোনাডাঙ্গা থানাধীন গল্লামারী এলাকার মৃতঃ শেখ ফজলুল হকের ছেলে শেখ মিঠু (৪৮), মোল্লাহাট উপজেলার সারুলিয়া এলাকার মুতঃ সলেমান শিকদারের ছেলে বিলায়েত শিকদার (৩৫) ও যশোর সদর থানাধীন রামনগর এলাকার গোলাম মোস্তফার ছেলে মোঃ মিনহাজ (২২)। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, একটি প্রতারক চক্র দীর্ঘদিন যাবত বিলুপ্ত প্রজাতির তক্ষক সাপ নিয়া নিরিহ মানুষের সাথে প্রতারনা করে আসছিল। তারাই ধারাবাহিকতায় প্রতাড়না কার্যক্রম চলছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে ওই তিন জনকে হাতেনাতে তক্ষক সাপ সহ আটক করা হয়। এজন্য ২০১২ সালের বন্যপ্রানী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন লংঘন করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট এর মাধ্যমে আসামীদেরকে সাজা প্রদান করেন। পরবর্তীতে আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়। ##
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১০

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১১

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১২

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৩

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৪

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৬

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১৭

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১৮

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১৯

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

২০

Design & Developed by BD IT HOST