মোল্লাহাটে আবারও মাথা গোঁজার ঠাঁই পেল ভূমিহীন-গৃহহীন ৮৩ পরিবার - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২২ মার্চ ২০২৩, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে আবারও মাথা গোঁজার ঠাঁই পেল ভূমিহীন-গৃহহীন ৮৩ পরিবার

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন আরো ৮৩ পরিবারের কাছে জমিসহ পাকা ঘর/গৃহ হস্তান্তর করা হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৪০ হাজার ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি সহ একটি করে সেমি পাকা ঘর হস্তান্তর উদ্বোধনের অংশ হিসেবে মোল্লাহাটে এ ঘরগুলোর দলিল ও চাবি হস্তান্তর করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রীর পক্ষে জমি সহ ঘর হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ নাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রফিকুল ইসলাম, মনোরঞ্জন পাল, মোঃ মিজানুর রহমান মোল্লা, সাংবাদিক আবদুল্লাহ ফারুক প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম জানান, মোল্লাহাট উপজেলায় চতুর্থ পর্যায়ের মোট ৭৫ টি ঘর এবং তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ৮’টি ঘর সর্বমোট ৮৩ টি ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে মোল্লাহাট উপজেলায় প্রথম পর্যায়ে ৩৫ টি, দ্বিতীয় পর্যায়ে ৬০’টি, তৃতীয় পর্যায়ে ১৭০ টি, চতুর্থ পর্যায়ে ৭৫ টি সর্বমোট ৩৪০ টি গৃহ প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১০

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১১

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১২

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৩

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৫

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৬

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৭

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৮

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৯

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

২০

Design & Developed by BD IT HOST