admin
৩০ মে ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে টাকা হলেই জমির মিউটেশন দেন ডাঃ হৃদয় কুমার

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে টাকা হলেই জমির মিউটেশন বা ভূমি অফিসের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে দেন হৃদয় কুমার চৌধুরী ওরফে ডাঃ হৃদয় ওরফে থেরাপি ডাঃ হৃদয়। ভূমি মালিকের কোন প্রকার ভূমি অফিসে যাওয়া বা যোগাযোগের প্রয়োজনও না কি হয়না ? কাজ বা সমাস্যা ছোট-বড় অনুযায়ী সর্বনিম্ন ১০ থেকে ৩৫ হাজার বা ততোধিক টাকার বিনিময়ে সব করেন তিনি। চুক্তি অনুযায়ী কাজ না হলে সামান্য কিছু কর্তন করে টাকা ফেরৎ দেয়ার নজিরও আছে তার। সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে তার না কি রয়েছে সম্পর্ক ? উপজেলার বারুইগাতী গ্রামের মৃত বিলাস কুমার চৌধুরীর ছেলে হৃদয় কুমার চৌধুরী সম্পর্কে এমনি তথ্য পাওয়া গেছে। উপজেলা ভূমি অফিস সংলগ্ন মোল্লাহাট কেআর কলেজের দেয়ালের বিপরীতে নিজস্ব চেম্বার খুলে দীর্ঘদিন ধরে এ কর্মকাণ্ড চালাচ্ছেন হৃদয় কুমার। উপজেলার দেড়বোয়ালিয়া এলাকার জনৈক আমানত জানান, তার জমি মিউটেশন করতে ডাঃ হৃদয় ‘কে মোট ১২ হাজার টাকা দিয়েছেন, কোন প্রকার অফিসে না গিয়ে যথারীতি মিউটেশন পেয়েছেন তিনি। এরপর হেলেনা বেগম নামে এক মহিলা জমির মিউটেশন করানোর জন্য আমানতের কাছে আসেন। আমানত ওই মহিলাকে ডাঃ হৃদয়ের কাছে নিয়ে যান। ওই মহিলার কাগজপত্র সঠিক না থাকায় তার থেকে ৩৫ হাজার টাকা নেন ডাঃ হৃদয়। এরপর ওই জমির আসল মালিক পক্ষ বিষয়টি জানার পর ডাঃ হৃদয়ের গোপন মিশন/কৌশল ভেস্তে যায়। এরপর হেলেনা তার টাকা অনেক বার ফেরত চেয়েছেন বলেও জানান আমানত। অবশ্য এ প্রতিবেদকের সামনে আমানত মোবাইলে জিজ্ঞেস করলে হেলেনা বেগম জানান তিনি টাকা ফেরৎ পেয়েছেন। হৃদয় কুমার চৌধুরী ওরফে ডাঃ হৃদয় ওরফে থেরাপি ডাঃ হৃদয়ের চেম্বারে গেলে তিনি বলেন, তিনি কোন প্রকার দালালি করেন না, কেবলমাত্র মানুষের উপকারে অনলাইনে আবেদন করেন, এতে মাত্র ৫’শ টাকা নেন, অন্য কোনো কাজ বা টাকাও নেন না। এছাড়া ইউএনও এবং এসিল্যান্ড জানেন এবং তাকে চিনেন বলেও উল্লেখ করেন তিনি। অবশেষে আমানতের কাছ থেকে ১২ হাজার টাকা ও হেলেনা বেগমের থেকে টাকা নেয়া ও ফেরৎ দেয়ার তথ্য আছে এবং অস্বীকার কেন করছেন ? এমন প্রশ্নের জবাবে ক্ষিপ্তকন্ঠে ডাঃ হৃদয় বলেন, টাকা নিয়েছেন কাজ করেছেন, আর মহিলার কাজ হয় নাই, টাকা ফেরৎ দেয়া হয়েছে এতে কি হবে ? তার এক ভাইরা (আত্মীয়) সচিব আছে এবং তাকে জানাবেন বলেও দাম্ভিকতা প্রকাশ করেন হৃদয় কুমার। উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন, ওই ব্যক্তিকে তিনি চিনেন না। খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১০

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১১

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১২

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১৪

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৫

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৬

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৭

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৮

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৯

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

২০

Design & Developed by BD IT HOST