অন্তর্বর্তী সরকার একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে: ফয়জুল করীম - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকার একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে: ফয়জুল করীম

জয়পুরহাট প্রতিনিধিঃ

অন্তর্বর্তী সরকার কোনো একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারসহ বিভিন্ন দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মুফতি ফয়জুল করীম বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জাতির যে প্রত্যাশা ছিল, তা তিনি (প্রধান উপদেষ্টা) পালন করতে পারেননি। এখন অন্তর্বর্তী সরকার কোনো একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে। এতে তারা নিরপেক্ষতা হারিয়ে ফেলছেন।

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, পিআরের বিপক্ষে যারা কথা বলেন, তাদের কথায় বেশি যুক্তি নেই। বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে।

জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুল হক আজাদ, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ ও ইসলামী আন্দোলন জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ নাজমুল হাসান মাহমুদ।

#অভি/যোগ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১০

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১১

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১২

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৩

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৪

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১৫

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১৬

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৭

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৮

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৯

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

২০

Design & Developed by BD IT HOST