আমি অক্ষম, ভাস্করকে সুখ দিতে পারিনি-ইন্দ্রাণী হালদার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ জুলাই ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমি অক্ষম, ভাস্করকে সুখ দিতে পারিনি-ইন্দ্রাণী হালদার

বিনোদন ডেস্কঃ

পশ্চিমবঙ্গের খ্যাতিমান অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। বাংলা সিনেমা ও সিরিয়ালের দাপুটে অভিনেত্রী তিনি। কাজ করেছেন হিন্দি সিরিয়ালেও। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অতিথি হয়ে নিজের জীবনের নানান অজানা গল্প শুনিয়েছেন ইন্দ্রাণী।

এটি সঞ্চালনা করেন আরেক জনপ্রিয় অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। স্ত্রী হিসেবে নিজেকে কত নাম্বার দেবে—এমন প্রশ্ন করেন তিনি। জবাবে ইন্দ্রাণী হালদার বলেন—‘দশে জিরো। আমি একদম বাজে বউ।

বর কলকাতায় এলেই বলি, আমার শুটিং আছে, আমার শুটিং আছে খাবার গরম করে খেয়ে নিও। বাই বাই। আসলে বউ হিসেবে স্বামীর জন্য অনেক কিছু করার ইচ্ছা থাকলেও তা করতে পারি না। যতটুকু পারি করি।’

আর কী কাজ করতে পারলে নিজেকে বেশি নাম্বার দিতে? জবাবে ইন্দ্রাণী বলেন—‘একটা জিনিস আমি করতে পারিনি; যা নিয়ে আমার ভীষণ আফসোস হয়। বিষয়টি খোলা মনে বলতে আমার কোনো আপত্তি নেই। শুধু ক্যারিয়ার, কাজ, দায়িত্ব পালন করতে করতে সন্তান জন্ম দিতে পারিনি।’

এটি বলার পর মুহূর্তেই হাস্যোজ্জ্বল ইন্দ্রাণীর চোখে-মুখে বিষাদের ছায়া নেমে আসে। নিজেকে সামলে নিয়ে ইন্দ্রাণী বলেন, ‘সত্যি বলতে সন্তান নিয়ে আমার আর আমার বরের আফসোস রয়েছে। ভাস্কর মাঝে মাঝে বলে সবার সংসারের দায়িত্ব পালন করে গেলে!’

একসময় সন্তান নেওয়ার চেষ্টা করেছিলেন ইন্দ্রাণী। কিন্তু হয়নি। ৫১ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘যখন হলো না তখন আমরাও চেষ্টা করা ছেড়ে দিই। কারণ, আমাদের দুজনের বয়সই তখন ৪০ পেরিয়ে গেছে। তারপর দুজনেই বলি, থাক আর দরকার নেই। তবে আমি সন্তান দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু ভাস্কর রাজি হয়নি। স্ত্রী হিসেবে ভাস্করকে বাবার সুখটা দিতে পারতাম; কিন্তু সেটা দিতে পারিনি। কারণ আমি অক্ষম।’ সন্তান জন্মদানের ক্ষেত্রে ইন্দ্রাণী ও তার স্বামী ভাস্কর রায়ের শারীরিক কোনো সমস্যা নেই। তবুও কেন হয়নি তা ঠিক জানেন না বলেছেন এই অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ লাখ টাকার ইয়াবাসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

আজ পহেলা বৈশাখ – ১৪৩৩

মানিকগঞ্জে পাম্পে কারচুপি, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা

শিক্ষাই একটি উন্নত জাতি গঠনের প্রধান শক্তি:চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

নিখোঁজ দিনারের বোন তামান্না সংরক্ষিত নারী আসনের মনোনয়ন কিনলেন 

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান নিয়োগ

নওগাঁয় মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১,১০০ লিটার চোলাই মদ ও চার্জার ভ্যান জব্দ

আইনের মাইরপ্যাচ দিয়ে বাঙালির মাইর থেকে বাঁচতে পারবা না- মাওলানা মামুনুল হক

অতিরিক্ত ডিআইজি হলেন কোহিনুর মিয়া

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন,থানায় মামলা দায়ের

১০

কোনো জাতিকে ক্ষুদ্র বলে অবহেলা করার সুযোগ নেই চসিক বইমেলায় আদিবাসী গবেষক – হাফিজ রশিদ খান 

১১

কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী

১২

জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা,অপরাধ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা অনুষ্ঠিত 

১৩

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনে বের হলেন

১৪

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

১৫

রাজবাড়ীর পদ্মা নদী থেকে লিটন নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

১৬

ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম,দূর্নীতির অভিযোগ

১৭

উপমহাদেশের বাংলা গানের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই 

১৮

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

১৯

বাকৃবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের জন্য ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST