এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা টিকে রইলো - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা টিকে রইলো

স্পোর্টস ডেস্কঃ

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপে রোমাঞ্চকর ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান তোলে টাইগাররা। জবাবে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে অলআউট হয় ১৪৬ রানে।

ওপেনিংয়ে নামা তানজিদ হাসান তামিম ঝড়ো ব্যাটিংয়ে ৩১ বলে ৫২ রান করেন, যেখানে ছিল ৪টি চার ও ৩টি ছয়।

সাইফ হাসানও করেন ৩০ রান। মাঝে লিটন দাস দ্রুত ফিরে গেলেও (৯), তৌহিদ হৃদয় ২৬ রানের ঝলক দেখান। শেষ দিকে নুরুল হাসান ৬ বলে ১২ রানের ক্যামিও খেলে দলের সংগ্রহ দাঁড় করান ১৫৪। আফগানিস্তানের হয়ে নুর আহমেদ ও রশিদ খান দুটি করে উইকেট নেন।

আফগানিস্তান টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই নাসুম আহমেদের স্পিনে ধাক্কা খায় আফগানরা। ওপেনার সেদিকুল্লাহ আতাল (০) ও ইব্রাহিম জাদরান (৫) দ্রুত আউট হয়ে ফেরেন। তবে অন্য প্রান্তে উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ ৩৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন।মাঝে আজমাতউল্লাহ ওমরজাই ১৬ বলে ৩০ রান করে ম্যাচে উত্তেজনা ফেরান।

শেষ দিকে অধিনায়ক রশিদ খানের ঝড়ো ২০ রান (১১ বলে) করলেও মুস্তাফিজুর রহমানের জাদুকরী স্পেলে ভেঙে পড়ে আফগানদের আশা। শেষ ওভারে দরকার ছিল ২১ রান, নূর আহমেদ টানা দুই ছক্কা হাঁকালেও শেষ পর্যন্ত তাসকিন আহমেদের কাছে ক্যাচ দিয়ে ফেরেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করে ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। নাসুম আহমেদ ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। রিশাদ হোসেন ৪ ওভারে ১৮ রান খরচায় নেন ২ উইকেট।তাসকিন আহমেদও নিয়েছেন ২ উইকেট। ম্যান অফ দা ম্যাচ নাসুম আহামেদ হয়েছে।

শেষ মুহূর্তের রোমাঞ্চে দারুণ জয় তুলে নিয়ে গ্রুপ পর্বে নিজেদের আশা বাঁচিয়ে রাখল টাইগাররা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গ নির্বাচন প্রাথমিক গণনায় লড়াই ১৭০ আসনে এগিয়ে বিজেপি

ভূমি অফিসে গেলেই সম্মানি লাগে? কতটুকু সত্য

মেলান্দহে ইউপি সদস্যের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

সত্য বলার সাহসই সাংবাদিকতার শক্তি: বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

জেটি ও টার্মিনাল নির্মাণের কাজ শুরু হচ্ছে আজ

কোটচাঁদপুর পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

গাজীপুরে ৫৫ বছরের নারীর সঙ্গে ২৬ বছরের যুবকের বিয়ে, সম্পত্তি নিয়ে রণক্ষেত্র পরিবার

সিলেটের জামাতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর: উৎসবের আমেজে ভাসছে আধ্যাত্মিক নগরী

১০

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

১১

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

১২

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

১৩

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

১৪

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

১৫

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

১৬

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

১৭

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

১৮

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

১৯

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

২০

Design & Developed by BD IT HOST