News Editor
১৬ মার্চ ২০২৩, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় দৌলতপুর ১০ নং ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ পূর্বশত্রুতার জেরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের কাজল হোসেন (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। কাজল হোসেন দৌলতপুর সদর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের সদস্য ছিলেন। ১৫ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় প্রতিপক্ষের বাড়ির সামনে তাকে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ১৬ মার্চ, ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। কাজলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাট। পরে দৌলতপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, ১৫ মার্চ দুপুরে কাজল হোসেনের ভাতিজা ও তার সাথে থাকা সাঙ্গপাঙ্গ প্রতিপক্ষ আব্দুল মাবুদের ছেলে সোহাগ ও তার ভাতিজা বিজয়কে মারধোর করে। এই ঘটনার আপস মীমাংসা করার জন্য কাজল হোসেন সেখানে গেলে কথা-কাটাকাটির এক পর্যায়ে আব্দুল মাবুদ হাঁসুয়া দিয়ে তার ঘাড়ের পেছনে কোপ দেয়। এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, কিছুদিন আগে বিয়ে বাড়িতে কাজল মেম্বারের ভাতিজা ও ভাগিনা মাবুদের ছেলে ও ভাতিজাকে মারধোর করে। মঙ্গলবার আবারো মাবুদের ছেলে ও ভাতিজাকে মারধর করে কাজল মেম্বারের ভাতিজারা। এই ব্যাপারটি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য কাজল মেম্বার আসামিদের বাড়ির পাশে গেলে আব্দুল মাবুদ ধারালো হাঁসুয়া দিয়ে তাকে উপর্যুপরি কোপ দেয়। এতে কাজল মেম্বার আহত হন। এ বিষয়ে রাতেই ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন হত্যার ধারা যুক্তসহ বাকি আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১০

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১১

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১২

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৩

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১৪

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১৫

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১৬

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১৭

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১৯

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

২০

Design & Developed by BD IT HOST