গাইবান্ধায় বিয়ের যাত্রীর নৌকাডুবিতে নিখোঁজ-০১ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৯ ডিসেম্বর ২০২২, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় বিয়ের যাত্রীর নৌকাডুবিতে নিখোঁজ-০১

গাইবান্ধা থেকেঃ মাইদুল ইসলাম গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার সীমান্ত চৌভাগিয়া (গাবগাছি) নদীতে বিয়ের ৪০ যাত্রীসহ নৌকা ডুবে গেছে। এতে ৩৯ যাত্রী নদী পাড়ে উঠলেও মোহনী আক্তার (১১) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। এ ঘটনায় কনেসহ আহত হয়েছে ৪ জন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নিখোঁজ শিশুর সন্ধানে কাজ করছে রংপুর থেকে আগত ডুবুরিদল। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী। নিখোঁজ শিশু মোহনী আক্তার গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে। সে তৃতীয় শ্রেণির ছাত্রী। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বুধবার গাইবান্ধা শহরের মধ্যপাড়া এলাকার হাবলু মিয়ার ছেলে মানিক মিয়া ফুলছড়ির আদর্শ গ্রামের খট্টু মিয়ার মেয়ে রাশেদা আক্তারকে বিয়ে করতে যান। বিয়ে শেষে বর-যাত্রীসহ ৪০ জন এক নৌকায় করে রাত সাড়ে ৭টার দিকে সাঘাটা উপজেলার সুইট চেয়ারম্যানের বাড়ির ঘাটে ফিরছিলেন। ফেরার পথে নদীতে ঘন কুয়াশার কারণে ফুলছড়ি-সাঘাটা উপজেলার সীমান্ত এলাকা চৌভাগিয়া (গাবগাছি) এলাকায় বর যাত্রীবাহী নৌকাটিকে অপর একটি নৌকা ধাক্কা দিলে বর যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা যাত্রীরা নদীর তীরে উঠতে পারলেও এক শিশু তলিয়ে যায়। এঘটনায় বিয়ের কনেসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিখোঁজ শিশুর সন্ধানে সকাল থেকে কাজ করছে রংপুর থেকে আগত ডুবুরিদল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

১০

ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে বিক্ষোভ

১১

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস উপলক্ষে প্রধান গিলাফ ছড়ানো

১২

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় আমন্ত্রণ 

১৩

কোটচাঁদপুর থানার এএসআই গোলাম মোরশেদের নামে ঘুষ বাণিজ্যির অভিযোগ।

১৪

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনি : যুবকের আত্মহত্যা, গ্রেপ্তার ২

১৫

গোদাগাড়ীতে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ

১৬

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেলওয়ার হোসেন চৌধুরীর প্রস্তুতি তুঙ্গে ​

১৭

হাইকোর্টে দুটি মামলায় জামিন পেলেও কারামুক্ত হতে পারছেন না আসাদুজ্জামান নূর

১৮

মিথ্যা সাক্ষ্য দেয়ায় ৪ জনের ১০ বছরের জেল

১৯

নড়াইলে খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামী গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST