নিউজ এডিটর
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চুনিলালের রসগোল্লা খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও।

নিজস্ব প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে মিষ্টির দোকানে গত চার দশকের বেশি সময় ধরে কেবল একটিই মিষ্টি তৈরি হচ্ছে। স্বাদে-গুণে অন্যন্য এই মিষ্টি—’চুনিলালের রসগোল্লা’ নামে খ্যাতি পেয়েছে। এর টানেই ভোজনরসিকেরা ছুটে আসেন সরাইল থেকে ১৩ কিলোমিটার দূরে গ্রামের এই বাজারে। এই রসগোল্লার স্রষ্টা ৭০ বছর বয়সী সুনীল মাল্লিক, যিনি এলাকায় ‘চুনিলাল’ নামে বেশি পরিচিত। তার রসগোল্লা সাধারণ মিষ্টির চেয়ে আলাদা। খাঁটি দুধের ছানা দিয়ে তৈরি প্রতিটি রসগোল্লার ওজন প্রায় ১৫০ গ্রাম। তুলতুলে নরম এই মিষ্টি মুখে দিলেই মিলিয়ে যায়। মিষ্টতার মাত্রা একেবারে পরিমিত, তাই এর স্বাদ অনন্য। আকার, গুণমান ও স্বাদের এই নিখুঁত সমন্বয় চুনিলালের রসগোল্লাকে করেছে আলাদা। চার দশকের বেশি সময় ধরে শুধু এই একটি মিষ্টিই তৈরি করছেন সুনীল মল্লিক। প্রতিদিন ছেলে গোপাল মল্লিককে সঙ্গে নিয়ে ক্রেতাদের সামনেই গরম রসগোল্লা তৈরি করেন তিনি। ক্রেতারা শুধু কিনতেই নয়, তৈরি করার দৃশ্য দেখতেও ভীড় জমান। চাহিদা বাড়লেও অন্য কোনো মিষ্টি তৈরির কথা ভাবেননি। বরং একটি পদকেই নিখুঁত করতে দিয়েছেন পুরো মনোযোগ। বাবার দেখানো পথেই হাঁটছেন ছেলে গোপাল। আগলে রেখেছেন পারিবারিক ঐতিহ্য। সুনীল মল্লিক বলেন, ‘আমরা কোনো কৃত্রিম উপাদান ব্যবহার করি না। খাঁটি দুধের ছানা আর পরিমিত চিনিতে তৈরি করি। মানুষ এর স্বাদে সেই খাঁটিত্ব খুঁজে পায়, এটাই আমাদের তৃপ্তি।’ চুনিলালের রসগোল্লার খ্যাতি এখন শুধু সরাইলের অরুয়াইল গ্রামেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। প্রবাসীদের কাছে স্বজনদের পাঠানো উপহারের তালিকায় প্রায়ই থাকে এই রসগোল্লা। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন পরিবার নিয়ে সম্প্রতি চুনিলালের দোকানে গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি স্ত্রী-সন্তানদের নিয়ে গিয়েছিলাম। এমন বড় ও সুস্বাদু রসগোল্লা জীবনে দেখিনি।’ অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন মৃধা বলেন, ‘চুনিলালের রসগোল্লা এখন সরাইলের পরিচয়ের অংশ হয়ে গেছে। এটি শুধু মিষ্টি নয়, আমাদের সাংস্কৃতিক প্রতীকও।’ সরাইল ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক সঞ্জীব কুমার দেবনাথের ভাষায়, ‘এটি এখন আমাদের ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসে এই রসগোল্লা খেতে। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ঐতিহ্য ধরে রাখতে।’ বর্তমানে চুনিলালের প্রতিটি রসগোল্লা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এক কেজির দাম ৪০০ টাকা। বাজারের অন্যান্য রসগোল্লার তুলনায় দাম কিছুটা বেশি হলেও ক্রেতারা মনে করেন এর আকার, স্বাদ ও মান অনুযায়ী দাম ন্যায়সঙ্গত।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST