দুর্গাপুরে যুবলীগ নেতা ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৪ মে ২০২৫, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে যুবলীগ নেতা ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে যুবলীগের এক ওয়ার্ড সভাপতি এবং এক সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে দুর্গাপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে বুধবার (১৪ মে) দুপুরে আসামিদের রাজশাহীর সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সুখানদিঘি গ্রামের বাসিন্দা আব্দুল আওয়াল (৩৪) এবং আমগ্রাম এলাকার আব্দুল মান্নান (৪৫)। তাদের মধ্যে আব্দুল আওয়ালের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে এবং আব্দুল মান্নান একটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত ও আদালতের পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা জানান, “নাশকতার মামলায় আব্দুল আওয়াল এবং সাজাপ্রাপ্ত পরোয়ানার ভিত্তিতে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১০

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১১

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১২

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৩

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৪

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১৫

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১৬

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৭

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৮

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

২০

Design & Developed by BD IT HOST