ধূমপান ছাড়াও যে কারণগুলো ফুসফুস ক্যান্সারের জন্য ঝুঁকি! - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৯ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধূমপান ছাড়াও যে কারণগুলো ফুসফুস ক্যান্সারের জন্য ঝুঁকি!

নিউজ ডেস্ক:

ক্যান্সারে আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ক্যান্সারের মধ্যে ফুসফুসে ক্যান্সার অত্যন্ত প্রাণঘাতী। কারণ, দীর্ঘদিন পর্যন্ত ফুসফুসে হওয়া ক্যান্সারের উপসর্গগুলোকে ঠিক মতো চেনাই যায় না। তাই তার চিকিত্সা শুরু করতেও অনেকটা দেরি হয়ে যায়। ফলে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত রোগীকে বাঁচানো খুবই মুশকিল হয়ে পড়ে।

আমাদের অধিকাংশেরই একটা বদ্ধমূল ধারণা হল, কারো ফুসফুসে ক্যান্সার হয়েছে মানেই তিনি ধূমপায়ী। জানেন কি, ধূমপান না করলেও ফুসফুসে ক্যান্সার হওয়ার ঝুঁকি কিন্তু থেকেই যায়! ধূমপান ছাড়াও কিছু বদঅভ্যাস বা অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে ফুসফুসে ক্যান্সার হতে পারে। আসুন জেনে নেওয়া যাক তেমনই কয়েকটি কারণ যেগুলো ফুসফুসে ক্যান্সারের ঝুঁকি ক্রমশ বাড়িয়ে দিচ্ছে।

১. ধূমপান করলে ক্যান্সারে আক্রান্তের সম্ভাবনা বাড়ে সে কথা আমরা সকলেই জানি। একটি মার্কিন গবেষণায় দেখা গিয়েছে, সে দেশের ৯০% ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী ধূমপানের অভ্যাস। কিন্তু পরোক্ষ ধূমপান আপনার ফুসফুসেরও সমান ক্ষতি করছে। কারণ, ধূমপান যারা করেন এবং যারা ধুমপায়ীদের আশেপাশে থাকেন ও ধোঁয়ার সংস্পর্শে আসেন, তাদেরও ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

২. যেকোনো ধরনের ক্যান্সার হতে পারে ‘জেনেটিক মিউটেশন’-এর (বংশগত পরিব্যক্তি) কারণে। এই যাদের পরিবারে ক্যান্সারে আক্রান্ত রোগী রয়েছেন বা ছিলেন (বিশেষ করে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত) তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকির থেকেই যায়। এ ক্ষেত্রে পরিবারের সকলেরই চিকিত্সকের পরামর্শ অনুযায়ী নিয়মিত চেকআপ করানো উচিত।

৩. আর্সেনিক, নিকেল, অ্যাসবেস্টোস, ক্রোমিয়াম বা এই জাতীয় মৌলগুলোর সংস্পর্শে অতিরিক্ত আসার ফলে ফুসফুসে ক্যান্সারের ঝুঁকি বেশ কয়েকগুণ বেড়ে যেতে পারে। যারা বিভিন্ন রাসায়নিক কল-কারখানায় কাজ করেন, তাদের মধ্যে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি।

৪. যাদের পেশাগত কারণে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক যুক্ত ধোঁয়ার আশেপাশে দিনের অধিকাংশ সময় কাটাতে হয়, তাদেরও ফুসফুসে ক্যান্সার হওয়ার ঝুঁকি অন্যান্যদের তুলনায় অনেকটাই বেশি। যেমন, যারা ডাইং-এর কারখানা কাজ করেন, ট্যানারিতে কাজ করেন বা রাস্তায় পিচ ঢালাই করেন তাদেরও ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি।

৫. বর্তমানে পরিবেশ দূষণের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে এবং এই দূষণই ফুসফুসের ক্যান্সারের একটি অন্যতম কারণ। যারা দৈনিক রাস্তাঘাটে ধুলোবালি, গাড়ির ধোঁয়ার মধ্যে চলাফেরা করেন, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি অনেকটাই বেশি! গ্রামের তুলনায় শহরাঞ্চলে বাতাসে দূষণের মাত্রা অনেকটাই বেশি। তাই শহরাঞ্চলে বসবাসকারী মানুষের মধ্যে ফুসফুসের ক্যান্সারের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ লাখ টাকার ইয়াবাসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

আজ পহেলা বৈশাখ – ১৪৩৩

মানিকগঞ্জে পাম্পে কারচুপি, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা

শিক্ষাই একটি উন্নত জাতি গঠনের প্রধান শক্তি:চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

নিখোঁজ দিনারের বোন তামান্না সংরক্ষিত নারী আসনের মনোনয়ন কিনলেন 

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান নিয়োগ

নওগাঁয় মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১,১০০ লিটার চোলাই মদ ও চার্জার ভ্যান জব্দ

আইনের মাইরপ্যাচ দিয়ে বাঙালির মাইর থেকে বাঁচতে পারবা না- মাওলানা মামুনুল হক

অতিরিক্ত ডিআইজি হলেন কোহিনুর মিয়া

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন,থানায় মামলা দায়ের

১০

কোনো জাতিকে ক্ষুদ্র বলে অবহেলা করার সুযোগ নেই চসিক বইমেলায় আদিবাসী গবেষক – হাফিজ রশিদ খান 

১১

কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী

১২

জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা,অপরাধ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা অনুষ্ঠিত 

১৩

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনে বের হলেন

১৪

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

১৫

রাজবাড়ীর পদ্মা নদী থেকে লিটন নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

১৬

ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম,দূর্নীতির অভিযোগ

১৭

উপমহাদেশের বাংলা গানের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই 

১৮

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

১৯

বাকৃবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের জন্য ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST