নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে জমির কাঁচা ধান কেটে বিনষ্ট: থানায় অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৮ অক্টোবর ২০২৪, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে জমির কাঁচা ধান কেটে বিনষ্ট: থানায় অভিযোগ

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে রাতের আঁধারে শীষ বের হওয়া প্রায় দেড় বিঘা জমির কাঁচা ধান গাছ কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার সহরাই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুস সালাম মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার সহরাই গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে রোববার দিবাগত মধ্যরাতে সহরাই গ্রামের মৃত খাইরুল বাশারের ছেলে মো. আব্দুর রব, মৃত আব্দুর রউফের ছেলে মো. সাব্বির হোসেন, মৃত একামুদ্দীনের ছেলে মো. শাহিন হোসেন, মৃত তজিবর রহমানের দুই ছেলে মো. সাইদুল ইসলাম ও মো. আরিফুল ইসলাম সংঘবদ্ধ হয়ে আব্দুস সালামের পৈত্রিক প্রায় দেড় বিঘা জমির শীষ বের হওয়া কাঁচা ধান গাছ কেটে বিনষ্ট করে। এতে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি সাধন হয়।

এ বিষয়ে জানতে চাইলে মো. আব্দুর রব ধান কাটার কথা অস্বীকার করে বলেন, সেখানে আব্দুস সালাম ধান রোপণ করলেও ওই জমি তার। নিজের জমির ধান সে কেন কাটতে যাবে। এবিষয়ে থানায় পৃথক অভিযোগ করবেন বলেও জানান তিনি।

অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১০

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১১

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৩

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৪

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৬

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

১৭

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১৯

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

২০

Design & Developed by BD IT HOST