পঞ্চগড়ের ঘটনায় সরকার জরিত অভিযোগ মির্জা ফখরুলের  - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৩ মার্চ ২০২৩, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ের ঘটনায় সরকার জরিত অভিযোগ মির্জা ফখরুলের 

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি,

পঞ্চগড়ের ঘটনায় সরকার জরিত, মির্জা ফখরুল

পঞ্চগড়ের ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করার জন্য বিএনপি নেতাকর্মীদের ওপর দোষ চাপানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে তিনি বলেছেন, আমি খুব দৃঢ়তার সঙ্গে বলছি- এই ঘটনার সঙ্গে সরকার সরাসরিভাবে জড়িত। তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে এই ঘটনা ঘটেছে। এর দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে। সোমবার (১৩ মার্চ) ঠাকুরগাঁও জেলা বিএনপির বর্ধিত সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য, অধিকার আদায়ের জন্য মানুষ যে আন্দোলন শুরু করেছে এবং সোচ্চার হয়ে উঠেছে, আন্দোলনে যখন সোচ্চার হয়ে উঠেছে, যখন বিস্ফোরণের দিকে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, তখনই সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায়। একই সঙ্গে তারা বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে চায়। ঘটনা ঘটার পরেরদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলে ফেললেন এটা বিএনপি সংগঠিত করেছে। এটা থেকে বুঝা যায়- তাদের পুরো ব্যাপারটি হচ্ছে পরিকল্পিত। এ সমস্ত ঘটনা ঘটিয়ে বিএনপিকে দোষারোপ করতে চায়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, তারা সবসময় ঘটনা ঘটাবে এবং বিএনপির ওপর দোষ চাপাবে। অত্যন্ত দুঃখের সঙ্গে ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি- সরকার পরিকল্পিতভাবে এই ঘটনা পরিচালনা করেছেন।

পঞ্চগড়ে প্রকৃতপক্ষে একটি ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, নেতাকর্মী-সমর্থকরা কেউ বাসায় থাকতে পারছে না, তারা পালিয়ে বেড়াচ্ছে পুলিশের অভিযানের ভয়ে। সরকার তাদের জলসা করার জন্য অনুমতি দিয়েছে, কিন্তু তাদের দায়িত্ব ছিল ফুল প্রটেকশন দেওয়া, সেটা তারা দেয়নি। সেই জায়গায় কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হলো না? যেই ঘটনা ঘটল সেটার জন্য সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার, অথচ সেটা না করে শুধু বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের যে রাজনীতি, এখানে পরস্পরের প্রতি যে অনাস্থা-বিশ্বাসযোগ্যতার অভাব তাতে তত্ত্বাবধায়ক সরকারি হচ্ছে একমাত্র সমাধান। যার মধ্যদিয়ে আমরা রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারি।

এ সভায় জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান ও ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১০

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১১

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৩

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৪

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৬

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

১৭

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১৯

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

২০

Design & Developed by BD IT HOST