নিউজ এডিটর
১৯ জানুয়ারী ২০২৬, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরীমণিকে প্রশ্ন করতে চাই— তুমি আমাদের মুক্তি দেবে কবে : আসিফ আকবর

বিনোদন ডেস্কঃ বিনোদন অঙ্গন তো বটেই, নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নতুন নতুন গান উপহারের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও ভূমিকা রাখছেন তিনি; তাই বর্তমান সময়ে প্রায়ই আলোচনায় আসেন বাংলা গানের এই যুবরাজ। এবার দেশের তারকাদের উদ্দেশে কিছু প্রশ্ন রাখেন আসিফ। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে উপস্থিত হন আসিফ আকবর। সেখানে দেশের বিভিন্ন তারকাদের উদ্দেশে আসিফের প্রশ্ন কি- তা জানতে চাওয়া হয়। এ সময় জেমস, শাকিব খান, দীপা খন্দকার, পরীমণির নামও উঠে আসে। যেমন, মেগাস্টার শাকিব খানের কাছে আলাদা প্রশ্ন রাখেন আসিফ। শাকিবের ডায়ালগ ও গানের কণ্ঠ নিয়ে তিনি বলেন, আপনি যখন ডায়ালগ দেন, তখন কণ্ঠ একরকম শোনায়। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন হয়ে যায়, কিছুটা মেয়েলি শোনায়। যেখানে কিংবদন্তি কণ্ঠশিল্পীরা গান দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি কাজ করছেন, সেই টোন কি ঠিক চলছে? আপনি এটা কীভাবে উপভোগ করছেন? অর্থাৎ, তিনি বোঝাতে চেয়েছেন- প্লেব্যাক শিল্পীদের জন্য নির্দিষ্ট একটি ব্যাকরণ আছে, তা মানা জরুরি। নগরবাউল জেমসকে নিয়ে আসিফের প্রশ্ন এমন, আপনি এত বড় একজন শিল্পী। কিন্তু দেশের কোনো আন্দোলন বা সামাজিক সংকটে আপনাকে সক্রিয়ভাবে দেখা যায় না। ফেসবুকে নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কথা বলেন না। এর পেছনের কারণটা জানতে চাইব। এরপর পরীমণিকে নিয়ে নিজের ভাবনার কথা বলেন আসিফ। বলেন, পরীমণিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালি। আমি তাকে প্রশ্ন করতে চাই, তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও। কীভাবে করবে, সেটা আমাকে বলো।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১০

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১১

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১২

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৩

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৪

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৫

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৬

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৭

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

১৯

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

২০

Design & Developed by BD IT HOST